এবারের ঈদ ইত্যাদিতে অর্ধ শতাধিক বিদেশি নাগরিকদের নিয়ে বিশেষ পর্ব

বিনোদন রিপোর্ট

বিনোদন

ঈদের বিশেষ ইত্যাদির একটি জনপ্রিয় অংশ বিদেশিদের নিয়ে পর্ব। প্রায় তিন দশক ধরে বিদেশি নাগরিকদের নিয়ে দেশের লোকজ

2026-03-01T16:05:52+00:00
2026-03-01T16:05:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবারের ঈদ ইত্যাদিতে অর্ধ শতাধিক বিদেশি নাগরিকদের নিয়ে বিশেষ পর্ব
বিনোদন রিপোর্ট
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৪:০৫ পিএম   (ভিজিট : ৮৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঈদের বিশেষ ইত্যাদির একটি জনপ্রিয় অংশ বিদেশিদের নিয়ে পর্ব। প্রায় তিন দশক ধরে বিদেশি নাগরিকদের নিয়ে দেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে ইত্যাদিতে তুলে ধরছেন উপস্থাপক হানিফ সংকেত।
শুধু আনন্দ দেওয়াই নয়, আনন্দ দেওয়ার পাশাপাশি বিদেশিদের মাধ্যমে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য।

বিদেশিদের নিয়ে, বাংলা ভাষায় গ্রামের সহজ-সরল মানুষের চরিত্র উপস্থাপনের মাধ্যমে তুলে ধরা হয় বাংলা লোকজ সংস্কৃতি, গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন অসঙ্গতি, সামাজিক সমস্যা, গ্রামীণ খেলাধুলা ইত্যাদি। চমৎকার একটি শিক্ষামূলক বক্তব্যের মাধ্যমে শেষ হয় এই বিশেষ পর্বের। অনেকেই ভাবেন এতগুলো বিদেশি নিয়ে কিভাবে এই নাচ-গান-অভিনয় সম্ভব! এই অসম্ভব ও অসাধারন কাজটি একমাত্র হানিফ সংকেতই সম্ভব করেছেন।

ঢাকায় বসবাসরত অনেক বিদেশির কাছেই হানিফ সংকেত ও ইত্যাদি দু’টি প্রিয় নাম। এ দেশে না থাকলেও বিদেশিরা তাদের বন্ধু-বান্ধব ও নূতন সহকর্মীদের ইত্যাদির এই পর্বটির ব্যাপারে উৎসাহিত করেন। তারা মনে করেন এটি তাদের জীবনে একটি নূতন অভিজ্ঞতা, অন্যরকম আনন্দ। যা মানুষকে সচেতন করতে ভূমিকা রাখে। তাই তারা উৎসাহের সঙ্গে এই পর্বটির জন্য অপেক্ষা করেন। তাছাড়া ইত্যাদি প্রচারের পর ইত্যাদিতে অংশগ্রহণ করা বিদেশিরা বাইরে বের হলে দর্শকরা যখন তাদের চিনতে পারেন, তাদের করা চরিত্র নিয়ে সুন্দর সুন্দর মন্তব্য করেন-তখন তাদের ভালো লাগে। একটি অনুষ্ঠানের ছোট্ট একটি পর্বে স্বল্প সময়ের উপস্থিতিতে তাদের এই পরিচিতি তাদের যেমন বিস্মিত করে, তেমনি আনন্দিতও হন।

এবারের পর্বে অংশগ্রহণ করেছেন জাপান, ইটালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, স্পেন, রোমানিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক। যারা এ দেশে বিভিন্ন দূতাবাস ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এবারের পর্বে অংশগ্রহণ করেছেন প্রায় অর্ধশত বিদেশি নাগরিক।
আজকাল আত্মস্বার্থ, ব্যক্তি লোভ কেড়ে নিচ্ছে মানুষের মানবিক গুণ-মানব জন্মের শ্রেষ্ঠত্ব-সার্থকতা। এরা দেশ, জাতি ও সমাজের শত্রু। সুবিধাবাদী দ্বিমুখী স্বভাবের এসব মানুষদের নিয়েই করা হয়েছে এবারের বিদেশিদের পর্ব। পাশাপাশি বরাবরের মতই রয়েছে একটি বিষয় ভিত্তিক গানের সঙ্গে নৃত্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, সংগীত পরিচালনা করেছেন মেহেদী। নৃত্য পরিচালনা করেছেন মামুন।

বিদেশিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে  হানিফ সংকেত বলেন, ‘ওরা অপেশাদার তবে অনেক পেশাদার শিল্পীরও ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কয়েকটি শব্দের একটি বাংলা বাক্যকে আয়ত্বে আনতে তারা যে পরিমাণ মহড়া দেয় তা অকল্পনীয়। বিশেষ করে বিদেশিদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। মাত্র কয়েকদিনের পরিচয়ে বিদেশিদের সাথে যে আত্মীক বন্ধন তৈরি হয় তা কখনোই ভোলার নয়। আশাকরি প্রতিবারের মত এবারও এই পর্বটি দর্শকদের অনেক আনন্দ দেবে।’

প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy