ধামইরহাটে শিশু সুরক্ষায় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৯:২৮ পিএম (ভিজিট : ৭৩)

X
মতবিনিময় সভা
নওগাঁর ধামইরহাটে শিশু সুরেক্ষায় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় ওয়াল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রাম অফিসারের আয়োজনে এপি হলরুমে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন ধামইরহাট উপজেলা বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ। ওয়াল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমা, মামুনুর রশীদ, সন্তোষ মিত্র, সারমিতা হালদার, এলভিনা হাসদা প্রমুখ।