ডাকাত সর্দার আরিফের পাঁচ দিনের রিমান্ড

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

বঙ্গোপসাগরে কুতুবদিয়ার জেলে শাহাদাত হোসেন খোকনকে হত্যা ও ফিশিং ট্রলারে ডাকাতির ঘটনায় গ্রেফতার ‘ডাকাত সর্দার’ আরিফের পাঁচ দিনের

2026-03-03T21:00:12+00:00
2026-03-03T21:00:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডাকাত সর্দার আরিফের পাঁচ দিনের রিমান্ড
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৯:০০ পিএম   (ভিজিট : ১৫২)
ডাকাত সর্দার আরিফের পাঁচ দিনের রিমান্ড
X

ডাকাত সর্দার আরিফের পাঁচ দিনের রিমান্ড

বঙ্গোপসাগরে কুতুবদিয়ার জেলে শাহাদাত হোসেন খোকনকে হত্যা ও ফিশিং ট্রলারে ডাকাতির ঘটনায় গ্রেফতার ‘ডাকাত সর্দার’ আরিফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম এ আদেশ দেন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রলার ‘এফবি অজুফা আক্তার বানু’র মালিক জসিম উদ্দিন বাদী হয়ে কুতুবদিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলায় জলদস্যু জমির, ওমর আলী, রুহুল কাদের, রহমত উল্লাহ, জোবায়ের হোসেন ও ডাকাত সর্দার আরিফসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

মামলার তদন্ত কর্মকর্তা ও কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত ও বিস্তারিত তথ্য উদ্ঘাটনে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিলো। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy