চলে গেলেন তারকা অভিনেত্রী অ্যানাবেল স্কোফিল্ড

বিনোদন ডেস্ক

বিনোদন

লন্ডন ফ্যাশনের একজন আইকনিক ফেস থেকে জনপ্রিয় অভিনেত্রী হওয়া অ্যানাবেল স্কোফিল্ড মারা গেছেন। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর মার্কিন

2026-03-04T14:51:07+00:00
2026-03-04T14:51:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চলে গেলেন তারকা অভিনেত্রী অ্যানাবেল স্কোফিল্ড
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ২:৫১ পিএম   (ভিজিট : ৪০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

লন্ডন ফ্যাশনের একজন আইকনিক ফেস থেকে জনপ্রিয় অভিনেত্রী হওয়া অ্যানাবেল স্কোফিল্ড মারা গেছেন। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৬২ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর। দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, ফ্যাশন মাধ্যম থেকে ‘ডালাস প্রাইমটাইম’ ধারাবাহিকে বিখ্যাত চলচ্চিত্র ও টিভি অভিনেতা ল্যারি হ্যাগম্যানের বিপরীতে লরেল এলিসের চরিত্রে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেছিলেন অ্যানাবেল।

 ১৯৮০-এর দশকে লন্ডনের ফ্যাশন জগতের একজন জনপ্রিয় ও আকর্ষণীয় ব্যক্তি হয়ে ওঠেন অ্যানাবেল। প্যারিস ও মিলানে রানওয়েতে প্রতিষ্ঠিত হাউট কৌচার ডিজাইনারদের ব্যাপক আধিপত্য থাকার পরও সেখানে থাকেননি তিনি।

২০১২ সালে মিরর৮০-এ দেয়া এক সাক্ষাৎকারে অ্যানাবেল বলেন, আমি সত্যিই মনে করি লন্ডন আধুনিক স্টাইলের দিক থেকে এগিয়ে। এখানে নিউ রোমান্টিকস, পাঙ্কের টেল অ্যান্ড, ভিভিয়েন ওয়েস্টুড, ক্যাথেরিন হ্যামনেট, বডি ম্যাপ, রে পেট্রির তৈরি বাফেলো স্টাইল রয়েছে।

ওই সময় অ্যানাবেল লন্ডনের টেক টু এজেন্সির মাধ্যমে প্রতিনিধিত্ব করেছিলেন এবং শত শত ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে থেকেছেন। ইভস সেন্ট লরেন্ট, রিমেল, রেভলন ও বুটস নং ৭-এর জন্য প্রচ্ছদ ডিজাইনার এবং ব্র্যান্ড প্রোমোশনে অভিনয় করেছেন। একটি বুগল বয় জিন্স টিভি বিজ্ঞাপনে স্মরণীয় এক অভিনয়ের জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন অ্যানাবেল। এতে তিনি বলেছিলেন, ‘ক্ষমা করবেন, আপনি কি বুগয় বয় জিন্স পরে আছেন?’ সংলাপটি একটি কালো ফেরারি স্পোর্টস গাড়িতে করে মরুভূমির মধ্য দিয়ে যাওয়ার সময় বলেছিলেন তিনি।

১৯৬৩ সালের ৪ সেপ্টেম্বর যুক্তরাজ্যের ওয়েলসের ল্যানেলিতে জন্মগ্রহণ করেন অ্যানাবেল। তিনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির আশপাশে বেড়ে উঠেছেন। তার বাবা জন ডি. স্কোফিল্ড ছিলেন একজন ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজনা নির্বাহী। যিনি ১৯৯০-এর দশকের বক্স অফিস হিট সিনেমা যেমন- ‘রোমান্সিং দ্য স্টোন’, ‘জেরি ম্যাগুয়ার’ ও ‘অ্যাজ গুড অ্যাজ নাইট গেটস’ সিনেমায় কাজ করেছেন।

অ্যানাবেল যখন মডেলিং ক্যারিয়ারে তুঙ্গে সময় কাটাচ্ছিলেন, ঠিক তখনই ‘ডালাস প্রাইমটাইম’ ধারাবাহিকের ১২টি পর্বে লরেল এলিসের চরিত্রে অভিনয় করার জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমান। এ অভিনেত্রীর চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘সোলার ক্রাইসিস’, ‘ড্রাগনার্ড’ ও ‘আই অফ দ্য উইডো’। পরবর্তীতে ‘দ্য ব্রাদার্স গ্রিম’, ‘ডুম’ ও ‘সিটি অব এম্বার’র প্রযোজনা ভূমিকায় ক্যামেরার পেছনে কাজ করেছেন তিনি। 

২০১০ সালে বারব্যাঙ্ক ভিত্তিক বেলা বেনে প্রোডাকশনস প্রতিষ্ঠান করেন এবং নির্বাহী প্রযোজক হিসেবে বিজ্ঞাপনচিত্র, সংগীত ও ফ্যাশন প্রকল্প নিয়ে কাজ করেন অ্যানাবেল।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy