নীরবতাকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই : ডলি সায়ন্তনী

বিনোদন রিপোর্ট

বিনোদন

একসময় সংগীতাঙ্গনে জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত ছিলেন রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। তবে হঠাৎ করেই তাদের দাম্পত্য জীবনে

2026-03-05T16:24:49+00:00
2026-03-05T16:27:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীরবতাকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই : ডলি সায়ন্তনী
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:২৪ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৬ ৪:২৭ পিএম  (ভিজিট : ৬৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

একসময় সংগীতাঙ্গনে জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত ছিলেন রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। তবে হঠাৎ করেই তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে, যা সে সময় ভক্তদেরও বিস্মিত করেছিল। বহু বছর পর সম্প্রতি এক আলোচনায় এসে বিচ্ছেদের পেছনের কারণ নিয়ে কথা বলেন রবি চৌধুরী। সেখানে তিনি ডলি সায়ন্তনীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। সেই বক্তব্য প্রকাশ্যে আসার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ডলি সায়ন্তনী।

একটি আলোচনায় রবি চৌধুরী দাবি করেন, ডলির ফোনে ‘দুলাভাই’ নামে সংরক্ষিত একটি নম্বর দেখে তার সন্দেহের শুরু হয়। পরে বিষয়টি নিশ্চিত হতে তিনি ডলির অভিভাবকদের ডেকে ওই নম্বর যাচাই করেন। তখন জানা যায়, ওই নামে তাদের পরিবারের কোনো দুলাভাই নেই। এরপর সেই ব্যক্তির সঙ্গে ডলির সম্পর্কের প্রমাণ পাওয়ার পরই তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে জানান।

রবির এমন বক্তব্য ছড়িয়ে পড়ার পর বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য দেন ডলি সায়ন্তনী। সেখানে তিনি এ অভিযোগকে ‘বিভ্রান্তিকর ও ভিত্তিহীন’ বলে দাবি করেন।   

ডলি সায়ন্তনী লিখেছেন, সম্প্রতি তাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিয়ে কোনো বিতর্কে যেতে চান না। সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় না বানানোর আহ্বানও জানান এই সংগীতশিল্পী। একই সঙ্গে তিনি বলেন, তাদের নীরবতাকে দুর্বলতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই।

বিচ্ছেদের প্রসঙ্গে ডলি সায়ন্তনী আরও স্পষ্ট করে জানান, ডিভোর্সের সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছিলেন। কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, তা এই মুহূর্তে বিস্তারিত বলতে চান না বলেও উল্লেখ করেন তিনি। তবে বিচ্ছেদের সময় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করেছিলেন বলেও দাবি করেন। সবশেষে পবিত্র রমজান মাসের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, মাহে রমজানে আল্লাহ যেন সবাইকে পবিত্রতা রক্ষার তৌফিক দান করেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy