শেরপুর-৩ আসনে নির্বাচনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন বাতিল হওয়া শেরপুর -৩ (শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী

2026-03-05T20:43:57+00:00
2026-03-05T20:43:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুর-৩ আসনে নির্বাচনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:৪৩ পিএম   (ভিজিট : ৬১)
৫ প্রার্থীর মনোনয়নপত্র  বৈধ ঘোষণা
X

৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন বাতিল হওয়া শেরপুর -৩ (শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী  মরহুম নুরুজ্জামান বাদলের ছোট ভাই আলহাজ্ব মো.মাসুদুর রহমান সহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র  বৈধ ঘোষণা করেছেন।

৫ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে জেলা রিটার্নিং কার্যালয়ে যাচাই-বাছাই শেষে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন।

শেরপুর ৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আবু তালেব মো:সাইফুদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলন (মার্কসবাদী) এর মনোনীত প্রার্থী মো: মিজানুর রহমান, ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত  প্রার্থী মো: মাসুদুর রহমান। 

আগামী ১৪ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। পরদিন ১৫ মার্চ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

মনোনয়নপত্র বাছাইকালে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)  মো: মিজানুর রহমান ভূঁঞা, জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া, মো: আব্দুল বাতেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy