প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:২৩ পিএম (ভিজিট : ৪৯)

X
সংগৃহীত ছবি
স্বৈরশাসকের পতন হয়েছে। আমরা পজিটিভ রাজনীতি করতে চাই। আমরা পিছনে দিকে যেতে চাই না। সামনে দিকে এগিয়ে যেতে চাই।
সামাজিক উন্নয়ন করতে হলে দৃষ্টি প্রতিবন্ধীদের সহযোগিতা করতে হবে। দৃষ্টি প্রতিবন্ধী মধ্যে যারা শিক্ষা গ্রহন করছেন তাদেরকে সকল প্রকার সহযোগিতা করতে হবে। আমরা সংগঠনে যারা আছি আমাদের জায়গা থেকে রাষ্ট্র গঠনে সরকারকে সহযোগিতা করতে চাই। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, শুধু নারায়ণগঞ্জ জেলার দৃষ্টি প্রতিবন্ধী নয় সারা দেশের দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ছাত্র ছাত্রী যারা আছেন তাদের সহযোগিতা করতে হবে। তাহলে তারা রাষ্ট্র গঠনে উন্নয়নে অংশগ্রহণ করতে পারবে। এসময় তিনি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোঃ মশিউর রহমান রনির সামাজিক কর্মের জন্য ভুয়সী প্রসংশা করেন। দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতি নারায়ণগঞ্জ জেলা ও জেলা যুবদলের সদস্য সচিব মোঃ মশিউর রহমান রনির সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর নব নিযুক্ত প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু ইউসুফ খান টিপু,ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী ভূইয়া, বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা সভাপতি এডভোকেট মাঈনুদ্দিন মিয়া, নারায়ণগঞ্জ জেলা জজকোর্ট এডিশনাল পিপি এডভোকেট এস এম মাহমুদুল হক, নাসিক সাবেক কাউন্সিলর মাকসুদ আলম খন্দকার খোরশেদ, নাসিক সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু ও বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতির নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।