স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় ফেসবুকে জাহের আলভীর দীর্ঘ স্ট্যাটাস

অনলাইন ডেস্ক

বিনোদন

আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ ও চাঞ্চল্যকরস্ট্যাটাস দিয়েছেন তার স্বামী আলোচিত অভিনেতা

2026-03-07T13:29:01+00:00
2026-03-07T13:42:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় ফেসবুকে জাহের আলভীর দীর্ঘ স্ট্যাটাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১:২৯ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ১:৪২ পিএম  (ভিজিট : ১৩১)
ফাইল ছবি
X

ফাইল ছবি

আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ ও চাঞ্চল্যকর স্ট্যাটাস দিয়েছেন তার স্বামী আলোচিত অভিনেতা জাহের আলভী। সেই পোস্টে তিনি দাবি করেছেন, এ ঘটনায় তাকে ফাঁসানো হচ্ছে। একই সঙ্গে তিনি প্রয়াত স্ত্রীর বিষয়ে কিছু তথ্য প্রকাশ করেন।

শুক্রবার (৬ মার্চ) রাত ১১টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে নিজের ‘শেষ পোস্ট’ উল্লেখ করেছেন আলভী। তিনি আইনের প্রতি সম্মান জানিয়ে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং স্ত্রী ইকরার অতীত নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলেন এই অভিনেতা।

স্ট্যাটাসে আলভী দাবি করেন, তার বাসার ড্রয়িং ও ডাইনিংরুমে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, যার নিয়ন্ত্রণ ছিল শুধু তার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার ফোনে।

আলভী লিখেছেন, গত ২৫, ২৬ ও ২৭ তারিখ রাতে ইকরার বন্ধু ও বান্ধবীরা বাসায় এসেছিলেন এবং মধ্যরাত পর্যন্ত সেখানে অবস্থান করে তারা সিগারেট, গাঁজা ও মদ্যপান করেন। মৃত্যুর আগের দিন ইকরা আলভীর সহকারীকে দিয়ে ঘুমের ওষুধও আনিয়েছিলেন, যা সিসিটিভির আওতাতেই বুঝিয়ে দেওয়া হয়।
এই ফুটেজগুলো যেন কোনোভাবেই সরানো বা নষ্ট করা না হয়।
স্ত্রীর মোবাইল ফোন এবং ময়নাতদন্তের প্রতিবেদন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন এই অভিনেতা। আলভীর ভাষ্য, ইকরার মোবাইল ফোনটি বর্তমানে পুলিশের মাধ্যমে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পোস্টে আলভী আরো দাবি করেন, অতীতে ইকরার অন্য একটি বিয়ে হয়েছিল এবং পরবর্তী সময়ে তিনি তার কাছে ফিরে আসেন।

তবে এসব অভিযোগের পরও তিনি বলেন, তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ছিল।
সবচেয়ে সংবেদনশীল বিষয় হিসেবে আলভী তার স্ত্রীর অতীত নিয়ে মুখ খুলেছেন। নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগের জবাবে তিনি পাল্টা প্রশ্ন তুলে জানতে চান, ইকরার সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১তম ব্যাচের 'নাবিদ' নামের এক সহপাঠীর কী সম্পর্ক ছিল। একই সঙ্গে তিনি দাবি করেন, ২০১০ সালে পালিয়ে বিয়ে করার পর ইকরার পরিবার তাকে না জানিয়েই ইকরাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছিল। স্বামী বর্তমান থাকা অবস্থায় ইকরা সেই বিয়েতে সম্মতি দিয়েছিলেন এবং বাসরও করেছিলেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন আলভী।

পরে ভুল বুঝতে পেরে ফিরে এলে আলভী তাকে ক্ষমা করে মেনে নেন।

স্ট্যাটাসের শেষ দিকে চরম শঙ্কা প্রকাশ করে আলভী জানান ওপর মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধপরায়ণতা এবং সহকর্মীদের বেঈমানি হয়তো তাকে বাঁচতে দেবে না। একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সাধারণ মানুষ ও সাংবাদিকদের কাছে তিনি সুষ্ঠু তদন্ত এবং প্রমাণগুলো মিলিয়ে দেখার আকুতি জানিয়েছেন। পরিশেষে তিনি সবার কাছে ক্ষমাও চেয়েছেন।





  বিষয়:   ইকরা  মৃত্যু  জাহের আলভী  স্ট্যাটাস 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy