অস্কারের মঞ্চে প্রিয়াংকা চোপড়া

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কারের ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে পুরস্কার উপস্থাপক হিসেবে নাম লিখিয়েছেন

2026-03-07T15:50:35+00:00
2026-03-07T15:50:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অস্কারের মঞ্চে প্রিয়াংকা চোপড়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:৫০ পিএম   (ভিজিট : ৪৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কারের ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে পুরস্কার উপস্থাপক হিসেবে নাম লিখিয়েছেন । সামাজিক মাধ্যমে একটি পোস্টে অভিনেত্রী নিজেই এ খবর নিশ্চিত করেছেন। চলতি বছর ১৬টি মনোনয়ন নিয়ে অস্কারের দৌড়ে শীর্ষে রয়েছে ‘সিনার্স’ সিনেমাটি। সেরা অভিনেতা-অভিনেত্রী বিভাগে তিমোথি শালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেসি বাকলির মতো তারকারা লড়াই করছেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১৫ মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে। এবারের অস্কারের আসরে প্রিয়াংকার পাশাপাশি উপস্থাপক হিসেবে আরও দেখা যাবে হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে, রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোর মতো খ্যাতিমান তারকাদের। 

বিশেষ করে রবার্ট ডাউনি জুনিয়র ও গুইনেথ প্যালট্রোর একসঙ্গে মঞ্চে উপস্থিতি ‘আয়রনম্যান’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য বড় চমক হতে যাচ্ছে। 
এর আগে ভারতীয় তারকা হিসেবে ৯৫তম অস্কারে উপস্থাপক হিসেবে মঞ্চে ছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেই আসরে তিনি ‘আরআরআর’ সিনেমার বিশ্বখ্যাত গান ‘নাটু নাটু’র পরিচয় করিয়ে দিয়েছিলেন। এবারের ৯৮তম অস্কার আসরের সঞ্চালনায় প্রিয়াংকা ছাড়াও আরও থাকবেন জনপ্রিয় উপস্থাপক কোনান ও’ব্রায়েন। 

প্রিয়াংকা তার পোস্টে আসন্ন এ অনুষ্ঠানের জন্য নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর আগে চলতি বছরে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসেও কে-পপ তারকা লিসার সঙ্গে পুরস্কার উপস্থাপনা করে বিশ্বমঞ্চে নিজের জোরাল উপস্থিতির জানান দিয়েছিলেন এ অভিনেত্রী।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy