ওয়েব ফিল্ম ও একাধিক নাটকে দীপা খন্দকার

বিনোদন রিপোর্ট

বিনোদন

জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে এ সময়ে বেশ আলোচিত তিনি। সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায়

2026-03-07T16:00:41+00:00
2026-03-07T16:00:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ওয়েব ফিল্ম ও একাধিক নাটকে দীপা খন্দকার
বিনোদন রিপোর্ট
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ৯১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে এ সময়ে বেশ আলোচিত তিনি। সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফুফু চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। দীপা শুধু নাটকেই নয়, সিনেমা, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজেও অভিনয় করে দ্যুতি ছড়িয়েছেন। 

আগামী ঈদে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে দীপাকে দেখা যাবে ‘একসাথে আলাদা’ নামক ওয়েব ফিল্মে। রেজাউর রহমানের নির্দেশনায় নির্মিত এ ওয়েব ফিল্মে একজন আর্মি অফিসারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে অভিনয়ে আছেন কিংবদন্তি অভিনেতা তারিক আনাম খান।

এছাড়া ঈদে দীপাকে দেখা যাবে চয়নিকা চৌধুরীর ‘ভালোবাসার অন্য নাম তুমি’, সকাল আহমেদের ‘শেকড়’, মুরাদ পারভেজের ‘শেষের গল্পের পরের গল্প’, জাকারিয়া শৌখিনের ‘আপনজন’সহ আরো কয়েকটি নাটকে।

আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে অভিনয় করা প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘একসাথে আলাদা ওয়েব’ ফিল্মটার গল্প খুবই সুন্দর। নিশ্চিত করেই বলা যায়, দর্শকের এ ওয়েব ফিল্ম ভালো লাগবে। আমি এতে শ্রদ্ধেয় তারিক আনাম খান ভাইয়ের বিপরীতে অভিনয় করেছি। তিনি বাংলাদেশের একজন গুণী অভিনেতা। তার সঙ্গে অভিনয় করলেই প্রতি মুহূর্তে অনেক কিছু শেখা যায়।’

‘ভালোবাসার অন্য নাম তুমি’, ‘শেকড়’ ও ‘শেষের গল্পের পরের গল্প’ তিনটি নাটকের গল্পই খুবই সুন্দর। নাটগুলো দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দীপা খন্দকার বলেন, ‘এবারের ঈদে বিভিন্ন ধরনের চরিত্রে ভক্ত ও দর্শক আমাকে দেখতে পাবে। ঈদ যথারীতি পরিবারের সঙ্গে ঢাকায়ই কাটাব। ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে।’

এর আগে হইচইয়ে দীপা অভিনীত ‘রুমি’ ওয়েব সিরিজ প্রচার হয়েছিল। এছাড়া চরকিতে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকনন্দিত হয়েছেন দীপা খন্দকার। সম্প্রতি দীপা শেষ করেছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ নামের একটি সিনেমা। গত বছর দীপা অভিনীত মুরাদ পারভেজ পরিচালিত ‘শেষের গল্প’ ও কেএম সোহাগ রানা পরিচালিত ‘অনুতপ্ত’ নাটকে অভিনয় করে বেশ সাড়া ফেলেছিলেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy