‘কিং’ সিনেমায় দুর্দান্ত অ্যাকশনে শাহরুখ-সুহানা

বিনোদন ডেস্ক

বিনোদন

চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘কিং’। এ তো পুরোনো খবর। নতুন খবর,

2026-03-08T15:26:18+00:00
2026-03-08T15:26:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘কিং’ সিনেমায় দুর্দান্ত অ্যাকশনে শাহরুখ-সুহানা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:২৬ পিএম   (ভিজিট : ৪৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘কিং’। এ তো পুরোনো খবর। নতুন খবর, সিনেমাটির একটি বিশেষ অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলিউড বাদশাহকে। সম্প্রতি টানা আট রাত ধরে বিজয়া দশমী উৎসবের পটভূমিতে এই অ্যাকশন দৃশ্যটি ধারণ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, দৃশ্যটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে ঐতিহ্যবাহী বিজয়া দশমীর শোভাযাত্রার আবহ ফুটে ওঠে। ঢাকঢোল, রঙের উচ্ছ্বাস এবং বিসর্জনের দিনের উন্মাদনা-সব মিলিয়ে সেটে তৈরি করা হয়েছিল উৎসবের পরিবেশ।

এই অ্যাকশন দৃশ্যে শাহরুখ খানের সঙ্গে তার মেয়ে সুহানা খানও অংশ নেন। শাহরুখকন্যা নিজেই বেশ কয়েকটি স্টান্ট দৃশ্যে অভিনয় করেছেন, যা তার চরিত্রের জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং। এই দৃশ্য ধারণে অংশ নেন শত শত জুনিয়র শিল্পী। ভিড়ের মধ্যেই বাবা-মেয়েকে নিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পন্ন হয়। সিনেমাসংশ্লিষ্ট সূত্রের দাবি, এই ছবির মাধ্যমে আবারও দর্শকদের চমকে দিতে চান শাহরুখ খান।

বহুল প্রতীক্ষিত এই ছবিটিতে শাহরুখ খান ছাড়াও রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও আরশাদ ওয়ার্সির মতো তারাকারা অভিনয় করছেন। অন্যদিকে ওটিটিতে মুক্তি পাওয়া ‘দ্য আর্চিজ’-এ অভিনয়ের পর এই ছবির মাধ্যমেই বাবার হাত ধরে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সুহানার।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ নিশ্চিত করেছেন, এটি ২০২৬ সালের বড়দিন উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া শাহরুখের ব্লকবাস্টার ছবি ‘পাঠান’-এরও পরিচালক ছিলেন তিনি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy