ঈদ ইত্যাদিতে শবনম বুবলীর গায়িকা হিসেবে আত্মপ্রকাশ

বিনোদন রিপোর্ট

বিনোদন

ইত্যাদি নিয়ে নতুন করে বলার কিছু নেই। সময়ের সঙ্গে আপন দ্যুতিতে এগিয়ে চলছে ইত্যাদি। পরিণত হয়েছে ঈদ ঐতিহ্যে।

2026-03-08T15:33:08+00:00
2026-03-08T15:33:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঈদ ইত্যাদিতে শবনম বুবলীর গায়িকা হিসেবে আত্মপ্রকাশ
বিনোদন রিপোর্ট
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:৩৩ পিএম   (ভিজিট : ৭৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইত্যাদি নিয়ে নতুন করে বলার কিছু নেই। সময়ের সঙ্গে আপন দ্যুতিতে এগিয়ে চলছে ইত্যাদি। পরিণত হয়েছে ঈদ ঐতিহ্যে। প্রতিটি আয়োজনেই থাকে দুর্দান্ত ব্যতিক্রমী সব ভাবনা-পরিকল্পনা। আর সেসবের বাস্তবায়নে থাকে নান্দনিক মুন্সিয়ানা। কারণ একটাই-হানিফ সংকেত। যার সৃজনশীল গ্রন্থনা, সুনিপুণ পরিকল্পনা আর ছন্দময় উপস্থাপনায় ইত্যাদি হয়ে উঠে মোহনীয়।

এবারের ঈদের বিশেষ ইত্যাদির দুর্দান্ত সব আয়োজনের একটি হচ্ছে দুই ভুবনের দুই জনপ্রিয় তারকার একসঙ্গে গান। চলচ্চিত্র তারকা শবনম বুবলী এবং বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী ইমরান মাহমুদুল। পেশাদার সংগীতশিল্পী না হয়েও পেশাদার শিল্পী ইমরানের সঙ্গে খুব চমৎকারভাবে গানটি গেয়েছেন বুবলী। অভিনয়ে জনপ্রিয় বুবলীর টিভিতে গাওয়া এটিই প্রথম গান। বলা যায় এই গানটির মাধ্যমেই বুবলীর গায়িকা হিসেবে আত্মপ্রকাশ। অর্থাৎ ইত্যাদির মাধ্যমে নায়িকা বুবলী গায়িকা হলেন। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

সাম্প্রতিক সময়ে সংগীত শিল্পী নন এমন তারকারা ইত্যাদিতে গান গেয়ে কণ্ঠশিল্পী হিসেবে দর্শক-শ্রোতাদের কাছে পরিচিত হয়েছেন, হয়েছেন আদৃত। জনপ্রিয় টিভি অভিনেত্রী তাসনিয়া ফারিণ গেয়েছিলেন শিল্পী তাহসানের সঙ্গে। হয়েছেন আলোচিত, প্রশংসিত। আবার চিত্রনায়ক সিয়াম আহমেদ ও জনপ্রিয় টিভি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি প্রথমবারের মত ইত্যাদিতে গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। 

সংগীত শিল্পী না হয়েও তারা গেয়েছেন পেশাদার শিল্পীর মতই। অবশ্য অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে গান গাওয়ানোটা ইত্যাদির বেশ পুরনো ধারা। যে ধারায় ইতিপূর্বে শামিল হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি, মৌসুমী, এস আই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদ, মডেল ও অভিনেতা নোবেল, অভিনেত্রী ঈশিতা, তারিন, অপি করিমসহ আরো অনেকেই। তারই ধারাবাহিকতায় এবারে গাইছেন বুবলী ও ইমরান।

গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। গানের নির্মাণশৈলী, লোকেশন, ইমরান ও বুবলীর শ্রুতিমধুর গায়কি এবং উপ¯ি’ত দর্শকদের প্রতিক্রিয়া সব মিলিয়ে এই গানটিও আরও একটি দর্শকপ্রিয় গান হবে বলে আশা প্রকাশ করেছে ফাগুন অডিও ভিশন।

প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy