ফের পেছালো আলিয়া ভাটের ‘আলফা’

বিনোদন ডেস্ক

বিনোদন

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নারী গুপ্তচরদের নিয়ে নির্মিত সিনেমা আলফা মুক্তির তারিখ আবারও পিছিয়েছে। আলিয়া ভাট ও শর্বরী

2026-03-11T15:32:51+00:00
2026-03-11T15:32:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফের পেছালো আলিয়া ভাটের ‘আলফা’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:৩২ পিএম   (ভিজিট : ৮৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নারী গুপ্তচরদের নিয়ে নির্মিত সিনেমা আলফা মুক্তির তারিখ আবারও পিছিয়েছে। আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত এই বিগ বাজেট সিনেমাটি এখন মুক্তি পাবে ২০২৬ সালের ১০ জুলাই। 

নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমার ভিএফএক্স বা বিশেষ কারিগরি কাজের মান নিয়ে কোনো ধরনের আপস করতে চান না প্রযোজক আদিত্য চোপড়া। দর্শকদের বড় পর্দায় সেরা অভিজ্ঞতা দিতে বাড়তি সময় নেওয়া হচ্ছে। এর আগে ছবিটি ২০২৬ সালের এপ্রিলে মুক্তির কথা থাকলেও এখন তা তিন মাস পিছিয়ে জুলাইয়ে নির্ধারণ করা হয়েছে।

‘আলফা’ সিনেমায় আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ববি দেওল। ধারণা করা হচ্ছে, ছবিতে তাকে এক দুর্র্ধষ খলচরিত্রে দেখা যাবে। পাশাপাশি অনিল কাপুরের উপস্থিতিও ছবিতে বাড়তি মাত্রা যোগ করবে। এর আগে হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার ২’ শেষে আলিয়ার সংক্ষিপ্ত উপস্থিতি দর্শকদের মধ্যে বেশ উন্মাদনা তৈরি করেছিল। 

ফলে ‘আলফা’ মুক্তি পিছিয়ে যাওয়ার খবরে ভক্তরা কিছুটা হতাশ হলেও বড় পর্দায় নতুন ধামাকার অপেক্ষায় রয়েছেন। বলিউডের জনপ্রিয় স্পাই ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তি হতে যাচ্ছে ‘আলফা’। সালমান খান, শাহরুখ খান ও হৃতিক রোশনের পর এবার এই অ্যাকশন জগতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছেন আলিয়া ভাট। সূত্র: এনডিটিভি






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy