শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

বিনোদন রিপোর্ট

বিনোদন

২০০৭ সালে ময়মনসিংহের সেই আলোচিত ও অভিশপ্ত ‘আদম পরিবার’। যে পরিবারের ৯ জন সদস্যের একযোগে ট্রেনের নিচে পড়ে

2026-03-11T15:56:57+00:00
2026-03-11T15:56:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:৫৬ পিএম   (ভিজিট : ১৩৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

২০০৭ সালে ময়মনসিংহের সেই আলোচিত ও অভিশপ্ত ‘আদম পরিবার’। যে পরিবারের ৯ জন সদস্যের একযোগে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার ঘটনা কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশ। সেই রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে ভিকি জাহেদের নির্মিত সিরিজ ‘চক্র’ এবার ফিরছে তার দ্বিতীয় কিস্তি নিয়ে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রহস্যময় পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের পোস্টে বাঁধন লিখেছেন, ‘শয়তান খোঁজে সুখী সংসার। শয়তান যখন আপনার সবচেয়ে কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর আর কোনো রাস্তা থাকে না। ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের আসল সত্যটা কী ছিল?’

প্রথম সিজনের রুদ্ধশ্বাস শেষ থেকে গল্পটি আবার শুরু হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি আরও লেখেন, ‘প্রথম সিজনের শেষে যেখানে রহস্য শ্বাসরুদ্ধকর অবস্থায় পৌঁছেছিল, ঠিক সেখান থেকেই আবার শুরু হচ্ছে নতুন এক সাইকোলজিক্যাল গেম।’

শেষে লিখেছেন, ‘শেয়ার্ড হ্যালুসিনেশন নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও ভয়ংকর কোনো সত্য? আপনারা প্রস্তুত তো? রহস্যের জট খুলতে চোখ রাখুন আইস্ক্রিন-এ। আসছে ‘চক্র’ সিজন ২।’

উল্লেখ্য, প্রথম সিজনের সাফল্যের পর এবার ঈদুল ফিতরে দ্বিতীয় সিজন নিয়ে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিল প্ল্যাটফর্মটি। ২০০৭ সালের সেই চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে ‘শেয়ার্ড হ্যালুসিনেশন’-এর মতো মনস্তাত্ত্বিক বিষয় মিশিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন বাঁধন ও ভিকি জাহেদ।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy