প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৩:৩৭ পিএম (ভিজিট : ৪৯৩)

X
সংগৃহীত ছবি
ঈদে আসছে নির্মাতা নাসিম সাহনিক পরিচালিত মিউজিক ভিডিও 'শূন্যতার ভেতরে তুমি'। চলচ্চিত্র ও নাটক নির্মাণ নিয়ে ব্যস্ত থাকলেও মাঝে মাঝে ডকুমেন্টারি,বিজ্ঞাপন, মিউজিক ভিডিও এর কাজ করে থাকেন এই নির্মাতা ।
এর আগে শিল্পী ইমরান, কর্ণিয়া এর গানসহ বেশকিছু নতুন শিল্পীর গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেন নির্মাতা নাসিম সাহনিক। এবার নবীন শিল্পী শুভ আহমেদের গানের জন্য মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন তিনি।
' শূন্যতার ভেতরে তুমি' শিরোনামের এই গানটির কথা লিখেছেন নাসিম সাহনিক। সুরও করেছেন তিনি। সঙ্গীত পরিচালনা করেছেন শুভ আহমেদ ও নাসিম সাহনিক। সঙ্গীত আয়োজন ও প্রযোজনায় ছিল সি ক্লিক। ক্রোমো মিডিয়া নির্মিত এই মিউজিক ভিডিও এর নির্বাহী প্রযোজক ছিলেন নাসিম সাহনিক।
নির্মাতা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের চমৎকার লোকেশনে শুট হওয়া এই মিউজিক ভিডিওটি ঈদের দিন বিকাল ৩টায় ক্রোমো মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।