নিজের টাকাপয়সা নিজের কাছেই রাখা ভালো : সালমা

বিনোদন রিপোর্ট

বিনোদন

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ব্যক্তিগত অনুভূতি ও জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তার। এবারও তেমনই একটি

2026-03-16T15:49:11+00:00
2026-03-16T15:49:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নিজের টাকাপয়সা নিজের কাছেই রাখা ভালো : সালমা
বিনোদন রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ৫৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ব্যক্তিগত অনুভূতি ও জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তার। এবারও তেমনই একটি আবেগঘন ফেসবুক স্ট্যাটাস দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। 

অর্থ, সম্পর্ক এবং মানুষের স্বার্থপরতা নিয়ে দেওয়া সেই পোস্ট ইতোমধ্যেই ভক্তদের মধ্যে নানা আলোচনার জন্ম দিয়েছে। ফেসবুকে দেয়া ওই স্ট্যাটাসে সালমা লিখেছেন, নিজের টাকাপয়সা নিজের কাছেই রাখা ভালো। কাউকে অতি আপন ভেবে সব দিয়ে দিলে অনেক সময় শেষে সেই মানুষটিই আর পাশে থাকে না। তার ভাষায়, নিজের টাকাপয়সা নিজের কাছে রাখুন। কাউকে নিজের ভেবে দিয়ে দেবেন না। নিজের স্বার্থ হাসিল হলে অনেকেই আর চিনবে না। 

মানুষের জন্য ভালো কিছু করলে তা কখনো বৃথা যায় না বলেও মনে করেন এই গায়িকা। তিনি লিখেছেন, মানুষের উপকার করলে আল্লাহ তার প্রতিদান দেন এবং ভালো কাজ কখনোই নষ্ট হয় না। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, পৃথিবীর সব মানুষ এক রকম নয়- যেমন হাতের পাঁচটি আঙুলও সমান নয়। 

নিজের ছোট জীবনে অনেক কিছু শিখেছেন বলেও উল্লেখ করেছেন সালমা। তিনি প্রিয়জনদের উদ্দেশে পরামর্শ দিয়ে লেখেন, ভেবে কাজ করবেন। কিছু মানুষ জন্ম নেয় অন্যের ঘাড়ে পা দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে। পরে সমাজে দেখায় যেন সে বিশাল কিছু অর্জন করেছে।
স্ট্যাটাসের শেষাংশে জীবনের ক্ষণস্থায়িত্বের কথাও তুলে ধরেন এই সংগীতশিল্পী। তিনি লিখেছেন, অনেক শক্তিশালী মানুষও একদিন দুর্বল হয়ে পড়ে। সবাইকে একদিন আপন ঠিকানায় ফিরতে হবে। এত অহংকারের কিছুই নেই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে- পর হয়ে গেছি আমি। হায়রে দুনিয়া। 

তবে কাকে উদ্দেশ করে এমন অভিমানভরা স্ট্যাটাস দিয়েছেন, সে বিষয়ে কিছুই স্পষ্ট করেননি সালমা। ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকেই এমন উপলব্ধি শেয়ার করেছেন বলে ধারণা করছেন ভক্তরা। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy