সাংবাদিকদের সঙ্গে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনা প্রেসক্লাবে সোমবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, বর্তমান সরকার

2026-03-16T20:42:25+00:00
2026-03-16T20:42:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাংবাদিকদের সঙ্গে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর মতবিনিময়
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ৯৯)
মতবিনিময় সভা
X

মতবিনিময় সভা

পাবনা প্রেসক্লাবে সোমবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, বর্তমান সরকার সংবাদপত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। কাজেই সমাজের দর্পন এবং রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকরা গঠনমূলক সমালোচনার মাধ্যমে ভুল ক্রুটি ধরিয়ে দিয়ে সুষ্ঠুভাবে সরকার পরিচালনায় আমাদেরকে সহযোগিতা করবেন।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও দৈনিক দিনকাল এর ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, প্রতিমন্ত্রীর প্রয়াত বাবা ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ফজলুর রহমান পটল এর বাল্য বন্ধু যথাক্রমে পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তি যোদ্ধা বেবী ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাসসহ পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান,সাবেক সম্পাদক আব্দুল মতীন খান, উৎপল মির্জা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খোন্দকারসহ অন্যরা।

মতবিনিময় সভায় সঞ্চালনা করেন ক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। এদিকে মতবিনিময় সভায় নিজের প্রয়াত বাবা ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ফজলুর রহমান পটলের ৪ বাল্য বন্ধুকে কাছে পেয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুুতল। প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে দেয়া পুষ্পস্তবক তিনি তার বাবার বন্ধুদের দিয়ে শ্রদ্ধা জানান। তার বাবার বন্ধুরাও প্রতি মন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে আশির্বাদ করেন।

প্রসঙ্গত: ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পাবনা প্রেসক্লাব দেশের অনেক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের আঁতুর ঘর।প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী ফজলুর রহমান পটলের শিশুকালসহ জীবনের বেশীরভাগ সময় কেটেছে পাবনায়। পাবনা প্রেসক্লাব ছিল তার অন্যতম একটি আড্ডার স্থল।    






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy