মনোহরদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে

2026-03-18T14:52:07+00:00
2026-03-18T14:52:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ২:৫২ পিএম   (ভিজিট : ২২০)
মনোহরদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল
X

মনোহরদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, সরকার সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ একটি মহৎ পদক্ষেপ।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া, মনোহরদী থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক সুজন বর্মণসহ বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ করা হয়, যা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা প্রকাশ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy