ঈদগাঁওয়ে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ মার্চ) বিকালে ঈদগাঁও আদর্শ উচ্চ

2026-03-24T12:24:05+00:00
2026-03-24T12:24:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১২:২৪ পিএম   (ভিজিট : ২১৫)
ঈদগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
X

ঈদগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকালে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদির সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মুস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী শহিদুল আলম বাহাদুর, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, জামায়াত নেতা অধ্যাপক ফারুক আহমদ, উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালী, সহকারী সেক্রেটারি তৈয়ব উদ্দিন, জামায়াত নেতা মাস্টার নুরুল হক, উপজেলা শিবির সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ, ঈদগাঁও ইউনিয়ন নায়েবে আমির মাওলানা ফাজেল ইবনে শরিফ, সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, ঈদগাঁও ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল, ইসলামাবাদ প্রার্থী জয়নাল আবেদীন এবং সাংবাদিক ইমাম খাইর প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো হতাশ হতে পারে না। তারা দাবি করেন, পূর্বের চেয়ে দ্বিগুণ পরিশ্রম ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে সফলতা অর্জন করতে হবে। বক্তারা আরও বলেন, অতীতে জামায়াতকে ধ্বংস করার চেষ্টা করতে গিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাই কোনো ষড়যন্ত্রই ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy