তানিয়া বৃষ্টির দ্বিতীয় দফা অস্ত্রোপচার সম্পন্ন

বিনোদন ডেস্ক

বিনোদন

ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসার অংশ হিসেবে ভারতের চেন্নাইয়ে দ্বিতীয়

2026-03-24T21:19:01+00:00
2026-03-24T21:19:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তানিয়া বৃষ্টির দ্বিতীয় দফা অস্ত্রোপচার সম্পন্ন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯:১৯ পিএম   (ভিজিট : ৭২)
ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি
X

ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি


ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসার অংশ হিসেবে ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় দফায় তার এই অস্ত্রোপচার করা হয়।

 বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে জানান, তানিয়া বর্তমানে স্থিতিশীল থাকলেও তাকে কড়া সতর্কতার মধ্যে থাকতে হবে।

অসুস্থতার শুরুটা ছিল গত ১৪ ফেব্রুয়ারি। ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রথমবার তার ব্রেন টিউমার অপারেশন করা হয়। তবে পরবর্তী সময়ে কিছু শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে গত ৯ মার্চ দ্বিতীয় দফায় তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। 

অস্ত্রোপচার পরবর্তী জটিলতা এড়াতে তাকে বেশ কয়েকদিন আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। দীর্ঘ লড়াই শেষে গত ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয় এবং গত ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। টানা ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তিনি বিশ্রামে আছেন। নিজের অসুস্থতার ভয়াবহতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়া বৃষ্টি লিখেছেন, ‘অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।’ 

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তানিয়াকে যেকোনো ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে এবং পূর্ণ বিশ্রামে থাকতে হবে। নিয়মিত চেকআপের অংশ হিসেবে আগামী ১০ এপ্রিল ফলোআপের জন্য তাকে আবারও চেন্নাই যেতে হবে। প্রিয় অভিনেত্রীর এমন কঠিন সময়ে ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy