প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯:২৪ পিএম (ভিজিট : ১৪৮)

X
তানিম নূর নির্মিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস
ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পেয়েছে তানিম নূর নির্মিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের জনপ্রিয় গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হয়েছে এ সিনেমা।
কেমন চলছে সিনেমাটি? কতোই বা আয় হলো মুক্তির পর গেল তিনদিনে? জানা গেছে সেই তথ্য। আনঅফিসিয়ালি প্রায় সাতাত্তর লক্ষ তেত্রিশ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার। বিএমআর-এর দেওয়া তথ্যমতে, প্রথম দিন ‘বনলতা এক্সপ্রেস’ ১৮.৫৪ লক্ষ টাকা। দুইদিন সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ৪০.৮০ লক্ষ টাকা। তৃতীয় দিনেও সিনেমাটি কালেকশনে বেশ ভালো গ্রোথ এসেছে। ২৮. ৮৯ লক্ষ টাকা। তিনদিন শেষে দবনলতা এক্সপ্রেস’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ৮৮ .২৩ লক্ষ টাকা।
পরিচালক তানিম নূরের ভাষ্যে, ট্রেন যেমন দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করে, তেমনি ‘বনলতা এক্সপ্রেস’ মানুষের হৃদয়ের বিচ্ছিন্ন গল্পগুলোকে এক সুতোয় গেঁথে দেয়। একটি ট্রেনের প্রতিটি বগিতে যেমন থাকে ভিন্ন ভিন্ন জীবনের হাসি-কান্না, তেমনি এই চলচ্চিত্রেও উঠে এসেছে সম্পর্ক, স্মৃতি ও মানবিকতার চিরচেনা আবহ। নির্মাতার কথায়, পুরো বাংলাদেশকে এক ট্রেনযাত্রার অভিজ্ঞতায় এবং একটি অভিন্ন অনুভূতিতে বেঁধে ফেলার চেষ্টা রয়েছে এই ছবিতে।
‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও শরীফুল রাজ অভিনীত এই সিনেমাটি এখন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিকভাবেও ৩ এপ্রিল থেকে সিনেমাটি প্রদর্শিত হবে।