দুই নায়িকা নিয়ে শাকিবের নতুন সিনেমা, মালয়েশিয়ায় শুরু শুটিং

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। এর মধ্যেই শুরু হয়েছে তার নতুন সিনেমা

2026-03-24T21:26:40+00:00
2026-03-24T21:26:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুই নায়িকা নিয়ে শাকিবের নতুন সিনেমা, মালয়েশিয়ায় শুরু শুটিং
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯:২৬ পিএম   (ভিজিট : ১৩০)
মিথিলা, শাকিব ও সাবিলা
X

মিথিলা, শাকিব ও সাবিলা


ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। এর মধ্যেই শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘রকস্টার’ এর শুটিং। 

আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ছবিটির প্রথম ধাপের কাজ শুরু হয়েছে মালয়েশিয়ায়, এমন তথ্যই পাওয়া গেল ছবিটির প্রযোজনা সূত্রে। ‘রকস্টার’ সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এটি তার প্রথম চলচ্চিত্র। নির্মাতা সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল ও স্টাইলিশ উপস্থাপনার লক্ষ্যে ছবিটির গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হবে মালয়েশিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে। পুরো ইউনিট ইতোমধ্যেই সেখানে অবস্থান করছে।


ছবিটির চিত্রনাট্য লিখেছেন সময়ের আলোচিত চিত্রনাট্যকার আয়মান আসিব স্বাধীন। গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকে নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। ‘রকস্টার’ ছবিতে শাকিব খানের বিপরীতে থাকছেন দুই নায়িকা। প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে সাবিলা নূরকে এবং অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তানজিয়া জামান মিথিলা। আবারও সাবিলাকে দেখা যাবে শাকিব খানের বিপরীতে।

 উল্লেখ্য, শাকিব খান ও সাবিলা নূর এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। ‘রকস্টার’ দিয়ে তারা দ্বিতীয়বার জুটি বাঁধছেন। সিনেমাটি রোমান্টিক-মিউজিক্যাল ঘরানার হওয়ায় এতে অ্যাকশনের উপস্থিতি তুলনামূলক কম থাকবে। ‘রকস্টার’ ছবিতে শাকিব খানের নায়িকা হয়ে বাণিজ্যিক সিনেমায় নাম লেখাচ্ছেন তানজিয়া জামান মিথিলা

অন্যদিকে তানজিয়া জামান মিথিলা শুরুতে র‌্যাম্প মডেল হিসেবে পরিচিতি পান। পরবর্তীতে ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন তিনি। ২০২০ সালে ‘রোহিঙ্গা’ নামে একটি হিন্দি সিনেমাতেও অভিনয় করেন। সম্প্রতি তিনি বাংলাদেশের সিনেমায় নিয়মিত কাজের আগ্রহ প্রকাশ করেছিলেন। ‘রকস্টার’ ছবির মাধ্যমেই হয়তো পূরণ হতে যাচ্ছে সেই ইচ্ছা। সেটাও ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় তারকা শাকিবের নায়িকা হয়ে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy