প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:০৮ পিএম (ভিজিট : ১০৫)

X
সংগৃহীত ছবি
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার ভেঙে গেছে। বছর দুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তেই গাটছড়া বেঁধেছিলেন লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে। কিন্তু ভালোবাসার ঘর টিকল না স্বামীর পরকীয়ার জেরে।
জানা গেছে গত বছরের নভেম্বর মাস থেকেই তারা আর এক ছাদের নিচে থাকছেন না। শোবিজ অঙ্গনে গত কয়েক মাস ধরেই রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ভাসছিল। নুসরাত তুবা নামের এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠতা নিয়ে নানা মুখরোচক কাহিনি শোনা যাচ্ছে। মূলত এসব নিয়েই তাদের সংসারে অশান্তির সূত্রপাত ঘটে এবং ভালোবাসার ঘরে সন্দেহের আনাগোনা শুরু হয়। দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমী ও রানা। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে একপর্যায়ে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা এবং মৌসুমীকে ডিভোর্স লেটার পাঠান।
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার বিয়ে হয়। তাদের এই অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।