ফাহিম-নাবিলার ‘ভালো থাকে মন’, অভিনয়ে অপূর্ব-মেহজাবীন

বিনোদন ডেস্ক

বিনোদন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী ফাহিম ইসলাম ও তারান্নুম নাবিলার ভালোবাসায় মোড়ানো গান ‘ভালো থাকে মন’।এর

2026-03-25T20:20:09+00:00
2026-03-25T20:20:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফাহিম-নাবিলার ‘ভালো থাকে মন’, অভিনয়ে অপূর্ব-মেহজাবীন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:২০ পিএম   (ভিজিট : ৪৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী ফাহিম ইসলাম ও তারান্নুম নাবিলার ভালোবাসায় মোড়ানো গান ‘ভালো থাকে মন’। 

এর ভিডিওতে খুনসুটিতে মেতে প্রেমের আবেগ-অনুভূতি ফুটিয়ে তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। 

গত ১৮ মার্চ ইউটিউবে ডেডলাইন মিউজিক চ্যানেলে ভিডিও আকারে প্রকাশিত হয়েছে ‘ভালো থাকে মন’। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। গানটি প্রসঙ্গে ফাহিম ইসলাম বলেন, ‘এটি একটি নিরেট প্রেমের গান। গীতিকবি ও সুরকার দারুণ কথামালা ও সুরে এটি সাজিয়েছেন। গানটি শ্রোতাদের মনে দোলা দেবে বলেই আমার বিশ্বাস।’


২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম নিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন ফাহিম ইসলাম। ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ নামে তার আরও দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়। এছাড়া প্রায় ২০টি একক গান গেয়ে শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন এই গায়ক।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy