সহ-অভিনেতার প্রেমে পড়তে ইচ্ছা করে পরিণীতির

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডা— তাদের প্রেম থেকে পরিণয়, সবটাই যেন রূপকথার গল্প। তবে সম্প্রতি

2026-03-26T15:30:05+00:00
2026-03-26T15:30:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সহ-অভিনেতার প্রেমে পড়তে ইচ্ছা করে পরিণীতির
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৩:৩০ পিএম   (ভিজিট : ৮৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডা— তাদের প্রেম থেকে পরিণয়, সবটাই যেন রূপকথার গল্প। তবে সম্প্রতি পরিণীতির একটি মন্তব্য ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। তিনি জানিয়েছেন, সহ-অভিনেতার প্রেমে পড়তে ইচ্ছা করে! আর এতেই শুরু হয় জল্পনা। 

সম্প্রতি মা হওয়া এই অভিনেত্রী বর্তমানে স্বামী রাঘবের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। সমুদ্রের নোনা জল, আর ব্যাংককের চায়না টাউনের ব্যস্ত রাস্তায় কাটানো মুহূর্ত নিয়মিতই শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিয়ের পর থেকেই দিল্লি ও মুম্বাইয়ের মধ্যে যাতায়াত করতে হতো পরিণীতিকে। তবে মা হওয়ার পর আপাতত দিল্লিতেই থিতু হয়েছেন তিনি। এদিকে গত দুই বছর বড় পর্দায় তেমন দেখা যায়নি তাকে। এর মধ্যেই তার এই ‘প্রেমে পড়ার ইচ্ছা’ মন্তব্য ঘিরে তৈরি হয় নতুন রহস্য। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভ্যানিটি ভ্যানের ছবি শেয়ার করেন পরিণীতি। সেখানে তিনি লেখেন, কখনও কখনও সহ-অভিনেতার প্রতি ভালো লাগা তৈরি হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে-তবে কি সত্যিই অন্য কারও প্রেমে পড়লেন তিনি?

তবে বেশিক্ষণ সেই রহস্য রাখেননি অভিনেত্রী। ছবিটি একটু খেয়াল করলেই দেখা যায়, ভ্যানিটি ভ্যানের বাইরে বড় অক্ষরে লেখা স্বামী রাঘব চাড্ডার নাম! অর্থাৎ, স্বামীর সঙ্গেই কোনো এক অনুষ্ঠানে গিয়ে দুষ্টুমি করেই এমন পোস্ট করেছিলেন তিনি।

ইতোমধ্যেই নিজের পডকাস্টে একাধিকবার স্বামীর সাক্ষাৎকার নিয়েছেন পরিণীতি। তাই অনেকেরই প্রশ্ন-বাস্তব জীবনের পর এবার কি রূপালি পর্দাতেও জুটি বাঁধতে যাচ্ছেন এই দম্পতি? যদিও এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি অভিনেত্রী।

তবে একটি বিষয় স্পষ্ট- সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই রাঘবকে নিজের ‘হিরো’ বলে সম্বোধন করেন পরিণীতি। ভক্তদের মতে, ‘সহ-অভিনেতা’র আড়ালে আসলে স্বামীর প্রতিই নিজের ভালোবাসা আরও একবার মজার ছলে প্রকাশ করলেন তিনি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy