হলিউড ছাড়ছে অস্কার, সম্প্রচার টিভিতে নয় হবে ইউটিউবে!

বিনোদন ডেস্ক

বিনোদন

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কার নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। ২০২৯ সাল থেকে এই

2026-03-27T21:09:46+00:00
2026-03-27T21:09:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হলিউড ছাড়ছে অস্কার, সম্প্রচার টিভিতে নয় হবে ইউটিউবে!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:০৯ পিএম   (ভিজিট : ৪৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কার নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। ২০২৯ সাল থেকে এই আয়োজন আর হলিউডের বুলেভার্ডে অনুষ্ঠিত হচ্ছে না। 

স্থানান্তরিত হচ্ছে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের এল এ লাইভ কমপ্লেক্সে। তাই নয়, একই সময় থেকে পুরো আয়োজনটি টিভিতে সম্প্রচার না হয়ে হবে ইউটিউবে!

এমনটাই নিশ্চিত করেছেন অ্যাকাডেমির প্রধান নির্বাহী বিল ক্রেমার। খবর লস অ্যাঞ্জেলেস টাইমস-এর।


অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এবং এইজি-এর মধ্যে নতুন চুক্তি অনুযায়ী, ২০২৯ থেকে ২০৩৯ সাল পর্যন্ত অস্কার অনুষ্ঠিত হবে পিকক থিয়েটার-এ। যা এলএ লাইভ কমপ্লেক্সের অংশ। ধারণা করা হচ্ছে, অস্কারের আগে এই থিয়েটারের নাম পরিবর্তন করা হতে পারে।

২০০২ সাল থেকে অস্কারের স্থায়ী ঠিকানা ছিল ডলবি থিয়েটার, যা হলিউড বুলেভার্ডে অবস্থিত। ২০২৮ সালে ১০০তম অস্কার পর্যন্ত সেখানেই অনুষ্ঠানটি চলবে, এরপরই এই পরিবর্তন কার্যকর হবে।

নতুন ভেন্যু বেছে নেওয়ার পেছনে রয়েছে বেশ কিছু বাস্তব কারণ। এলএ লাইভ একটি ‘ক্যাম্পাস-স্টাইল’ কমপ্লেক্স, যেখানে লালগালিচা, মূল অনুষ্ঠান, সংবাদমাধ্যমের কার্যক্রম এবং পরবর্তী পার্টি; সবকিছু একই জায়গায় আয়োজন করা সম্ভব হবে। এতে বাড়বে আয়োজনের গতি ও সক্ষমতা।

বর্তমান ডলবি থিয়েটারে জায়গার সীমাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। প্রতি বছর কয়েকদিন ধরে হলিউড বুলেভার্ড বন্ধ রাখতে হয়, নিরাপত্তা জোরদার করতে হয় যা আয়োজনে জটিলতা তৈরি করে বলে মনে করছে অতিথি ও আয়োজকরা।

নতুন ভেন্যুতে মঞ্চ, শব্দব্যবস্থা এবং আলোকসজ্জায় আরও আধুনিকায়ন করা হবে। এতে অনুষ্ঠানটি আরও বৃহৎ পরিসরে আয়োজন করা সম্ভব হবে। বর্তমানে একাডেমির সদস্যসংখ্যা ১১ হাজারের বেশি, তাই বৃহত্তর পরিসরের প্রয়োজনও বেড়েছে।

এছাড়া এলএ লাইভ কমপ্লেক্সটি ক্রিপ্টো ডট কম অ্যারেনা এবং লস অ্যাঞ্জেলেস কনভেনশন সেন্টারের পাশে অবস্থিত, যা এটিকে একটি বড় বিনোদনকেন্দ্রে পরিণত করেছে।

অস্কারের এই পরিবর্তন শুধু ভেন্যুতেই সীমাবদ্ধ নয়। ২০২৯ সাল থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে ইউটিউব-এ! এর ফলে প্রায় পাঁচ দশক ধরে চলা এবিসি-এর সঙ্গে সম্প্রচার সম্পর্কের ইতি ঘটবে।

এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ টেলিভিশন দর্শকসংখ্যার ধারাবাহিক পতন। ১৯৯০-এর দশকে যেখানে অস্কার দেখতেন ৪ কোটির বেশি দর্শক, সেখানে সাম্প্রতিক সময়ে তা নেমে এসেছে প্রায় ১ কোটি ৮০ লাখে।

অনেকের কাছে এটি হলিউড ছাড়ার সিদ্ধান্ত হলেও, ইতিহাস বলছে অস্কার আগে ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসেই অনুষ্ঠিত হতো, যেমন ডরোথি চ্যান্ডলার প্যাভিলিয়ন এবং শ্রিন অডিটোরিয়ামে।

অ্যাকাডেমির প্রধান নির্বাহী বিল ক্রেমার এবং প্রেসিডেন্ট লিনেট হাওয়েল টেইলর এক বিবৃতিতে জানিয়েছেন, ‌‘১০১তম অস্কার থেকে আমরা এলএ লাইভে বিশ্ব সিনেমার এই উৎসবকে আরও বড় পরিসরে উদযাপন করতে চাই।’

শতবর্ষ পূর্তির পর অস্কারের এই রূপান্তর শুধু ভেন্যু পরিবর্তন নয়- এটি একটি নতুন যুগের সূচনা, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় মঞ্চটি নিজেকে নতুনভাবে সাজাতে যাচ্ছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy