প্রথমবার টিভি অনুষ্ঠানে চিত্রা জহির

বিনোদন রিপোর্ট

বিনোদন

চিত্রা সিনহা ছিলেন ৬০-এর দশকে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী। শুরুটা অভিনয় দিয়ে। ১৯৬০ সালে এহতেশাম

2026-03-28T12:30:17+00:00
2026-03-28T12:30:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথমবার টিভি অনুষ্ঠানে চিত্রা জহির
বিনোদন রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:৩০ পিএম   (ভিজিট : ১০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চিত্রা সিনহা ছিলেন ৬০-এর দশকে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী। শুরুটা অভিনয় দিয়ে। ১৯৬০ সালে এহতেশাম পরিচালিত ‘রাজধানীর বুকে’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে চিত্রার যাত্রা।  এরপর অভিনয় করেন- ‘আজান’, ‘তোমার আমার’, ‘শাদী’, ‘রাজা এলো শহরে’, ‘বন্ধন’, ‘গোধূলির প্রেম’সহ বেশ কয়েকটি বাংলা ও উর্দু চলচ্চিত্রে।

অভিনয়ের সূত্র ধরেই পরিচয় এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রযোজক, পরিচালক কাজী জহির-এর সঙ্গে। এরপর দু’জনে মিলে চিত্রা ফিল্মস-এর ব্যানারে প্রযোজনা করেন ‘নয়ন তারা’, ‘ময়না মতি’, ‘অবুঝ মন’, ‘চাষীর মেয়ে’, ‘বধূ বিদায়’, ‘আমার স্বপ্ন’সহ বেশ কয়েকটি তুমুল চলচ্চিত্র।

সেই চিত্রা এতকাল পর প্রথমবার কোনও টেলিভিশন অনুষ্ঠানে অতিথির আসনে বসলেন। তাকে ঘিরে ‘অনেক সাধের ময়না’ নামের বিশেষ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আবদুর রহমান। যেখানে কথায় কথায় উঠে এসেছে চিত্রার অভিনয় এবং ব্যক্তি জীবনের নানা জানা অজানা কথা।
চ্যানেল আই প্রেস উইং-এর বার্তা প্রেরক ইমরান পরশ জানান, অনুষ্ঠানটি চ্যানেলটিতে প্রচার হবে ২৮ মার্চ বিকাল ৫টা ২০ মিনিটে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy