আমি একজন স্বনির্ভর নারী হিসেবে গর্বিত : মালাইকা

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন থামছেই না। কখনো অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদ, আবার কখনো

2026-03-28T12:42:07+00:00
2026-03-28T12:42:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমি একজন স্বনির্ভর নারী হিসেবে গর্বিত : মালাইকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:৪২ পিএম   (ভিজিট : ২৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন থামছেই না। কখনো অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদ, আবার কখনো কোনো ‘রহস্যময়’ পুরুষের সঙ্গে নাম জড়িয়ে প্রতিনিয়তই খবরের শিরোনাম হচ্ছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

‘কার্লি টেলস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এই নিরন্তর গুঞ্জনকে ‘বিরক্তিকর’ বলে অভিহিত করেছেন মালাইকা। তিনি জানান, আগে এসব বিষয়ে মেজাজ হারালেও এখন তিনি এবং তার ছেলে আরহান খান এসব খবর পড়ে একসঙ্গে হাসাহাসি করেন। কারও সঙ্গে নাম জড়ালে তা এখন তাদের কাছে স্রেফ একটি কৌতুক ছাড়া আর কিছু নয়।

সম্প্রতি ‘স্প্লিটসভিল্লা এক্সসিক্স’ খ্যাত সোরাব বেদীর সঙ্গে একটি পার্টির ছবি ভাইরাল হওয়ার পর মালাইকার নতুন প্রেমের গুঞ্জন তুঙ্গে ওঠে। এ প্রসঙ্গে মালাইকা স্পষ্ট জানান, তিনি বর্তমানে তার জীবনের প্রতিটি মুহূর্ত দারুণভাবে উপভোগ করছেন এবং নতুন করে কোনো সঙ্গী খোঁজার জন্য মরিয়া নন।  

মালাইকার ভাষ্যমতে, সঙ্গী বা সাহচর্য অবশ্যই সুন্দর, কিন্তু আমি সক্রিয়ভাবে কাউকে খুঁজছি না। আমি একজন স্বনির্ভর নারী হিসেবে গর্বিত এবং নিজেকে পূর্ণতা দিতে আমার কোনো পুরুষের প্রয়োজন নেই। তিনি আরও যোগ করেন, ভবিষ্যতে যদি কারও সঙ্গে সম্পর্কে জড়াতে হয়, তবে সেটি হবে সম্পূর্ণ তার নিজের শর্তে।

দীর্ঘ দুই দশক আরবাজ খানের সঙ্গে সংসার করার পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৮ সাল থেকে অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কে থাকলেও ২০২৪ সালে তাদের পথ আলাদা হয়ে যায়। 

বারবার বিভিন্ন বন্ধুর সঙ্গে নাম জড়ানো নিয়ে মালাইকা রসিকতা করে বলেন, এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে কোনো দীর্ঘদিনের বন্ধু, বিবাহিত সহকর্মী বা ম্যানেজারের সঙ্গে দেখা গেলেও তাকে ‘প্রেমিক’ বানিয়ে দেওয়া হয়।  

পেশাদার জীবনেও মালাইকা বর্তমানে বেশ সফল সময় পার করছেন। গত বছর ‘থাম্মা’ ছবিতে রাশমিকা মান্দানার সঙ্গে তার ‘পয়জন বেবি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবেও তিনি আত্মপ্রকাশ করেছেন তার নতুন বই ‘ইটস ইজি টু বি হেলদি’-র মাধ্যমে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy