প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৩:১১ পিএম (ভিজিট : ২১৮)

X
টঙ্গীবাড়িতে কেশব ঘোষ ও দুলাল চন্দ্র ঘোষের স্মরণ সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দুই বিশিষ্ট ব্যক্তিত্ব উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কেশব ঘোষ ও সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি দুলাল চন্দ্র ঘোষের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার ঘোষবাড়ি কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মণ্ডল দুলাল। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নীলকৃষ্ণ ঘোষ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পরিতোষ ঘোষ বাবু । স্মরণ সভায় বক্তারা মরহুম কেশব ঘোষ ও দুলাল চন্দ্র ঘোষের কর্মময় জীবন, সামাজিক অবদান এবং ধর্মীয় সংগঠনে তাঁদের ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, এই দুই নেতার নিষ্ঠা, সততা ও নেতৃত্ব স্থানীয় পূজা উদযাপন পরিষদকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সভায় বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নবীন কুমার রায়, সহ-সভাপতি বিমল পাল, অভিজিৎ দাস ববি, সমাজকল্যাণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস ও সাধারণ সম্পাদক গেনদিব ঘোষ। এছাড়া জেলা কমিটির আহ্বায়ক কমিটির সদস্য গোবিন্দ দাস পোদ্দার, মিরকাদিম পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উমা সংকর সরকার, লৌহজং উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় মাল ও সাংগঠনিক সম্পাদক গোবিন্দ সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পুজা উদযাপন পরিষদ সদস্য কৃষ্ণ পাল ।
এ সময় টঙ্গীবাড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দিলীপ ঘোষ ও বিশ্বজিৎ সরকার, সাংগঠনিক সম্পাদক অমিত সরকার, কোষাধ্যক্ষ প্রদ্বীপ মন্ডল, প্রচার সম্পাদক কমল মণ্ডল, সমাজকল্যাণ সম্পাদক রতন ঘোষ, দপ্তর সম্পাদক সরোজ ব্যানার্জি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পরিমল ঢালী, সহ-সম্পাদক সত্যজিৎ দাস, মন্দির রক্ষণাবেক্ষণ সম্পাদক নীল কোমল দাস ও বাপন দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মরহুমদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।