বিচ্ছেদের গুঞ্জনে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া । নিজের অভিনয় দক্ষতা দিয়ে এই অভিনেত্রী ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন বলিউড ও

2026-03-29T12:23:08+00:00
2026-03-29T12:23:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিচ্ছেদের গুঞ্জনে প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১২:২৩ পিএম   (ভিজিট : ৩০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া । নিজের অভিনয় দক্ষতা দিয়ে এই অভিনেত্রী ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন বলিউড ও হলিউড সিনে-প্রেমিদের হৃদয়। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে সংসার ভাঙছে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে ভেঙে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সংসার। এ নিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর চর্চা চলছে। এতদিন বিষয়টি নিয়ে নীরব ছিলেন। অবশেষে নীরবতা ভেঙে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি দক্ষিণী গণমাধ্যম এনটিভির সাক্ষাৎকারে এ বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি ও নিক খুবই সুখে আছি, একসঙ্গে জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি। বাইরের সমালোচনা নিয়ে আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু গত কয়েক দিন ধরে শুনছি, আমি আর নিক আলাদা হয়ে যাচ্ছি।‘

প্রশ্ন ছুড়ে দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘মানুষ কি চায় আমাদের সংসার ভেঙে যাক? কেন বারবার এই ধরনের গুজব ভাইরাল হয়? আমি এখনো বুঝতে পারি না!’
নিকের সঙ্গে দাম্পত্য জীবনে সুখে থাকলে মানুষ কেন বিচ্ছেদের গুঞ্জন উড়াচ্ছে? এই প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমরা ভিন্ন দুই দেশের মানুষ, আমাদের ধর্ম আলাদা, আমাদের বয়সের পার্থক্যও বেশ। হয়তো এসব কারণেই মানুষ কথা বলে। কিন্তু আমরা গত আট বছর ধরে খুব সুখে আছি।‘

জীবনসঙ্গী হিসেবে নিককে সঠিক মানুষ বলে মনে করেন প্রিয়াঙ্কা। তার ভাষায়, ‘আমরা পরস্পরকে চেনা-জানার ছয় মাসের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। নিকের সঙ্গে দেখা হওয়ার পরই আমি অনুভব করি, সে-ই আমার জন্য সঠিক মানুষ, তাই আমি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিই।’

প্রিয়াঙ্কা চোপড়া জোর দিয়ে জানান, তারা নেতিবাচক কথাবার্তাকে পাত্তা দেন না। বরং নিজেদের সম্পর্কেই মনোযোগী। এসব তথ্য স্মরণ করে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘অন্যরা কী বলছে, তা নিয়ে আমরা ভাবি না। আমরা খুবই সুখে আছি।’

উল্লেখ্য, ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত বলিউড সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। এটি ছিল তার সবশেষ মুক্তিপ্রাপ্ত ভারতীয় সিনেমা। এরপর দীর্ঘ বিরতির পর ফের ভারতীয় সিনেমায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এসএস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ সিনেমায় দেখা যাবে তাকে। তেলেগু ভাষার এ সিনেমায় তার সহশিল্পী মহেশ বাবু।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy