সাইয়ারা-র সাফল্য, মোহিত সুরি-কে প্রশংসায় ভাসালেন শাহরুখ খান

বুলেটিন ডেস্ক

বিনোদন

সাইয়ারা ছবিটি ৩২৫ কোটি রুপি আয় করে গত বছরের অন্যতম সফল চলচ্চিত্রে পরিণত হয়েছে, যার পেছনে বড় ভূমিকা

2026-03-29T12:33:35+00:00
2026-03-29T12:33:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাইয়ারা-র সাফল্য, মোহিত সুরি-কে প্রশংসায় ভাসালেন শাহরুখ খান
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১২:৩৩ পিএম   (ভিজিট : ২৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সাইয়ারা ছবিটি ৩২৫ কোটি রুপি আয় করে গত বছরের অন্যতম সফল চলচ্চিত্রে পরিণত হয়েছে, যার পেছনে বড় ভূমিকা রেখেছে এর ব্যতিক্রমী প্রচার কৌশল। 

পরিচালক মোহিত সুরি প্রচলিত প্রচারণা এড়িয়ে নতুন মুখ আহান পান্ডে ও অনীত পাড্ডা-কে আড়ালে রেখে ছবির সঙ্গীতের ওপর বেশি গুরুত্ব দেন। এই সিদ্ধান্তের প্রশংসা করেন শাহরুখ খান। শুরুতে আহানকে নিয়ে দ্বিধায় থাকলেও পরে তার নিষ্ঠা দেখে তাকে প্রধান চরিত্রে নেন মোহিত সুরি এবং বড় তারকা ছাড়াই ছবিটি ব্যাপক সাফল্য পায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মোহিত সুরি জানান, সিদ্ধার্থ আনন্দের এক দিওয়ালি পার্টিতে শাহরুখ খানের সঙ্গে তার দেখা হয়।
সেখানে শাহরুখ তাকে বলেন, ছবির দুই প্রধান অভিনেতাকে সাধারণের চোখের আড়ালে রাখার সিদ্ধান্তটি ছিল দুর্দান্ত। গতানুগতিকভাবে শহর ঘুরে প্রচার বা সাক্ষাৎকার দেওয়ার বদলে সেই অর্থ ও সময় ছবির সঙ্গীতের পেছনে ব্যয় করেছিলেন নির্মাতারা। পরিচালকের মতে, বড় কোনো তারকা না থাকায় তারা চেয়েছিলেন দর্শক যেন সরাসরি ছবির গল্পের সঙ্গে যুক্ত হতে পারে। আহান পান্ডেকে ছবির প্রধান চরিত্র ‘কৃষ কাপুর’ হিসেবে বেছে নেওয়াটা সহজ ছিল না।

মোহিত সুরি জানান, আদিত্য চোপড়া প্রস্তাব দিলেও প্রথম দেখায় আহানকে তার বড্ড ‘মিষ্টি ও নরম’ স্বভাবের মনে হয়েছিল। এ কারণে দুই-তিনটি মিটিংয়ের পর তিনি আহানকে ফিরিয়েও দিয়েছিলেন। কিন্তু পরে আহানের পরিশ্রম ও অভিনয়ের প্রতি নিষ্ঠা দেখে তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন। কোনো বড় তারকার উপস্থিতি ছাড়াই ‘সাইয়ারা’ দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে এবং বক্স অফিসে ৩২৫ কোটি রুপি আয় করে ছবিটি বছরের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্রের তালিকায় নাম লেখায়।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy