ভাঙ্গুড়ায় লালদিঘী থেকে প্রাচীন বিষ্ণুমূর্তির অংশবিশেষ উদ্ধার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর এলাকায় অবস্থিত লালদিঘী থেকে বিষ্ণুমূর্তির অংশবিশেষ উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।স্থানীয়দের মাধ্যমে

2026-03-29T12:54:05+00:00
2026-03-29T12:54:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গুড়ায় লালদিঘী থেকে প্রাচীন বিষ্ণুমূর্তির অংশবিশেষ উদ্ধার
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১২:৫৪ পিএম   (ভিজিট : ২৮১)
সুলতানপুর গ্রামে খননকৃত লালদিঘী পুকুর থেকে বিষ্ণু মুর্তির অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে।
X

সুলতানপুর গ্রামে খননকৃত লালদিঘী পুকুর থেকে বিষ্ণু মুর্তির অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর এলাকায় অবস্থিত লালদিঘী থেকে বিষ্ণুমূর্তির অংশবিশেষ উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার (২৮ মার্চ) রাত প্রায় ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি জব্দ করে থানায় হেফাজতে নেয়।

এর আগে শনিবার দুপুরে এলাকার শিশু-কিশোররা পুকুরপাড়ে খেলার সময় অর্ধভাঙা অবস্থায় মূর্তিটি দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে রাতেই উদ্ধার অভিযান চালানো হয়।

থানা সূত্রে জানা গেছে, জব্দকৃত মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ১৪ ইঞ্চি, প্রস্থ ১২ ইঞ্চি এবং ওজন প্রায় ১০ কেজি।

ভাঙ্গুড়া থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, মূর্তিটি জব্দ করে থানায় সংরক্ষণে রাখা হয়েছে এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরকেও জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, মূর্তির অংশবিশেষ থানা হেফাজতে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানানো হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy