সুন্দরবনে ‘নানা ভাই বাহিনী’র দৌরাত্ম্য: জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

দস্যু আতঙ্ক আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সুন্দরবন এলাকায়। বনাঞ্চলের ভেতরে মাছ ধরতে গিয়ে এক জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে

2026-03-29T15:35:16+00:00
2026-03-29T15:35:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুন্দরবনে ‘নানা ভাই বাহিনী’র দৌরাত্ম্য: জেলে অপহরণ, মুক্তিপণ দাবি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:৩৫ পিএম   (ভিজিট : ৭১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দস্যু আতঙ্ক আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সুন্দরবন এলাকায়। বনাঞ্চলের ভেতরে মাছ ধরতে গিয়ে এক জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে কুখ্যাত ‘নানা ভাই বাহিনী’র বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরাগ্রামের এক জেলে শনিবার (২৮ মার্চ) বিকেলে সুন্দরবনের কালাগাছিয়া অফিস সংলগ্ন বাদুরঝুলি খাল এলাকায় মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ অস্ত্রধারী দস্যুরা তাকে জিম্মি করে তুলে নিয়ে যায়।

অপহরণের পরপরই দস্যু চক্রটি ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে জেলেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

জিম্মি জেলের পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে প্রিয়জনকে জীবিত উদ্ধারের দাবি জানিয়েছেন।

স্থানীয় জেলেরা জানান, সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গেলে দস্যুদের ভয় এখন নিত্যসঙ্গী হয়ে উঠেছে। প্রায়ই জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটছে, ফলে জীবিকার তাগিদে বনে যেতে অনেকেই আতঙ্কে ভুগছেন।

এদিকে, বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা মনে করছেন, সুন্দরবনে নিরাপত্তা জোরদার ও দস্যু দমনে কার্যকর অভিযান পরিচালনা না হলে এ ধরনের ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে।

উপকূলীয় এলাকাবাসী দ্রুত দস্যুদের গ্রেপ্তার এবং জিম্মি জেলেকে নিরাপদে উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy