শুটিংয়ের সময় পানিতে ডুবে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

অনলাইন ডেস্ক

বিনোদন

কলকাতার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। পানিতে ডুবে ৪৩ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয়েছে বলে অভিনেতা

2026-03-29T19:22:58+00:00
2026-03-29T19:22:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুটিংয়ের সময় পানিতে ডুবে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৭:২২ পিএম   (ভিজিট : ৩১৯)
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
X

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

কলকাতার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। পানিতে ডুবে ৪৩ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয়েছে বলে অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের বরাতে কলকাতার একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন রাহুল । সেখানে ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলায় অবস্থিত তালসারি সমুদ্র সৈকতে পানিতে নামেন তিনি। পরে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। দিঘা হাসপাতালে নেওয়া হলে অভিনেতাকে মৃত ঘোষণা করা হয়।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রাহুল ব্যানার্জী নামে অধিক পরিচিত ছিলেন। তিনি তিন বছর বয়সে তার বাবার (বিশ্বনাথ ব্যানার্জী) নাট্যদল বিজয়গড় আত্মপ্রকাশের রাজ দর্শন নামক নাটকের মাধ্যমে মঞ্চে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি তার বাবার নাট্যদল ও থিয়েট্রনের সাথে প্রায় ৪৫০টি মঞ্চ নাটকে অভিনয় করেছেন।

তিনি সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেছিলেন। রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমাতে প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি তারকাখ্যাতি লাভ করেন।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy