সমুদ্রসৈকতে শুটিংয়ে দুর্ঘটনা: অভিনেতা রাহুলের মৃত্যুতে শোক ও প্রশ্ন

অনলাইন ডেস্ক

বিনোদন

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মর্মান্তিক মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। একইসঙ্গে ঠিক কীভাবে এই

2026-03-30T12:25:01+00:00
2026-03-30T12:25:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সমুদ্রসৈকতে শুটিংয়ে দুর্ঘটনা: অভিনেতা রাহুলের মৃত্যুতে শোক ও প্রশ্ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১২:২৫ পিএম   (ভিজিট : ৪৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মর্মান্তিক মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। একইসঙ্গে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে বাড়ছে নানা প্রশ্ন।

ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-এর পরিচালক শুভাশিস মণ্ডল। তার ভাষ্য অনুযায়ী, রোববার তালসারি সমুদ্রসৈকত-এ চলছিল শুটিং। একটি দৃশ্যে রাহুল এবং অভিনেত্রী শ্বেতা মিশ্র অল্প পানিতে দাঁড়িয়ে অভিনয় করছিলেন।

প্রথমে পানি ছিল গোড়ালি সমান। তবে দৃশ্যের প্রয়োজনে ধীরে ধীরে তারা সমুদ্রের ভেতরের দিকে এগিয়ে যান। শুটিং চলাকালে শ্বেতা মজার ছলে পানি ছিটাচ্ছিলেন। একপর্যায়ে রাহুল তার হাত ধরে আরও কিছুটা ভেতরের দিকে যান এসময়ই ঘটে বিপত্তি।

পরিচালকের দাবি, হাঁটু সমান পানিতে পৌঁছানোর পর হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলেন রাহুল। ইউনিটের সদস্যরা সতর্ক করলেও মুহূর্তের মধ্যে পানির গভীরতা বেড়ে যায় এবং তা গলা পর্যন্ত পৌঁছে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি হাবুডুবু খেতে শুরু করেন এবং তলিয়ে যান।

ঘটনা বুঝতে পেরে ইউনিটের সদস্যরা দ্রুত উদ্ধারকাজে নামেন। প্রায় ১০ থেকে ১২ জন পানিতে ঝাঁপিয়ে পড়েন। কাছাকাছি থাকা নৌকা থেকেও দড়ি ফেলে সহায়তা করা হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত দিঘা মহকুমা হাসপাতাল-এ নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিচালকের বর্ণনা থেকে প্রাথমিকভাবে কিছু বিষয় ধারণা করা হচ্ছে, শুটিং চলাকালীনই দুর্ঘটনাটি ঘটে। সমুদ্রের পানির গভীরতা হঠাৎ বেড়ে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়। খুব অল্প সময়ের মধ্যেই সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দিল, সমুদ্রসৈকতে সামান্য অসতর্কতাও কত বড় বিপদের কারণ হতে পারে। এক মুহূর্তের ভুলেই হারিয়ে গেলেন টলিউডের এক প্রতিভাবান অভিনেতা।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy