ফকিরহাটে অপহৃত শিশুকন্যা উদ্ধার, গ্রেপ্তার ১

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অপহৃত ১৮ মাস বয়সী শিশুকন্যা রাফছাকে উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব-৬ এর যৌথ দল। এ

2026-04-02T11:25:26+00:00
2026-04-02T11:25:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফকিরহাটে অপহৃত শিশুকন্যা উদ্ধার, গ্রেপ্তার ১
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১১:২৫ এএম   (ভিজিট : ২৬১)
ফকিরহাটে অপহৃত ১৮ মাস বয়সী শিশুকন্যা রাফছাকে উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব-৬ এর যৌথ দল।
X

ফকিরহাটে অপহৃত ১৮ মাস বয়সী শিশুকন্যা রাফছাকে উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব-৬ এর যৌথ দল।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অপহৃত ১৮ মাস বয়সী শিশুকন্যা রাফছাকে উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব-৬ এর যৌথ দল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন শেখ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রাফছা ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের আ. রশিদ খানের মেয়ে। গ্রেপ্তার নয়ন শেখ খুলনার টুটপাড়া এলাকার আসলাম শেখের ছেলে।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, বুধবার সকাল ১১টার দিকে প্রতিবেশী ভাড়াটিয়া নয়নের স্ত্রী শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে তাদের বাড়ি থেকে নিয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, নয়ন শিশুটিকে নিয়ে বাইরে গেছে। এ সময় শিশুটির বাবা মোবাইল ফোনে নয়নের সঙ্গে যোগাযোগ করলে সে অসংলগ্ন কথা বলে এবং শিশুটিকে ফেরত নিতে টাকা দাবি করে। টাকা না দিলে শিশুটির ক্ষতি করার হুমকিও দেয়।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বসহকারে নিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং অভিযুক্ত নয়নকে আটক করা হয়। পরে তাকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







  বিষয়:   ফকিরহাট অপহরণ  শিশুকন্যা উদ্ধার  র‌্যাব-৬ অভিযান  নয়ন শেখ গ্রেপ্তার  বাগেরহাট সংবাদ  শিশু অপহরণ মামলা  বাংলাদেশ ক্রাইম নিউজ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy