মাসব্যাপী ফিল্ম আর্কাইভে কালজয়ী চলচ্চিত্র প্রদর্শনী

বিনোদন রিপোর্ট

বিনোদন

বড় পর্দায় পুরোনো দিনের কালজয়ী সব চলচ্চিত্র দেখার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে

2026-04-02T14:52:41+00:00
2026-04-02T14:52:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাসব্যাপী ফিল্ম আর্কাইভে কালজয়ী চলচ্চিত্র প্রদর্শনী
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২:৫২ পিএম   (ভিজিট : ৬৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বড় পর্দায় পুরোনো দিনের কালজয়ী সব চলচ্চিত্র দেখার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে মাসব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। ৩০ এপ্রিল পর্যন্ত প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে এই চলচ্চিত্রগুলো উপভোগ করার সুযোগ পাবেন। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিজস্ব ভবনের দোতলায় ৩০০ আসনবিশিষ্ট অত্যাধুনিক প্রজেকশন হলে এই প্রদর্শনী চলবে। 

প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আর্কাইভে সংরক্ষিত নতুন, পুরাতন কিংবা দুর্লভ সব চলচ্চিত্র সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ২ এপ্রিল প্রদর্শিত হবে হারুনর রশীদ পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র ‘মেঘের অনেক রং’। ১ ঘণ্টা ১৭ মিনিট ব্যাপ্তির এই সিনেমাটিতে অভিনয় করেছেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনানসহ আরও অনেকে।

পরের সপ্তাহে অর্থাৎ ৯ এপ্রিল দেখানো হবে খান আতাউর রহমান পরিচালিত ক্ল্যাসিক সিনেমা ‘দিন যায় কথা থাকে’। ২ ঘণ্টা ৩২ মিনিটের এই সাদাকালো ছবিটি দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে সোনালী অতীতে। এর প্রধান চরিত্রে রয়েছেন ফারুক, কবরী, আনোয়ারা, খলিল ও টেলিসামাদ।
১৬ এপ্রিল থাকছে শাহ আলম কিরন পরিচালিত ‘রঙিন চলচ্চিত্র’। সালমান শাহ ও শাবনূর অভিনীত এই জনপ্রিয় সিনেমাটির ব্যাপ্তিকাল ২ ঘণ্টা। আরও অভিনয় করেছেন আনোয়ারা ও রিণা খান।

মাসের মাঝামাঝি অর্থাৎ ২৩ এপ্রিল দর্শকরা দেখতে পাবেন দেওয়ান নজরুল পরিচালিত অ্যাকশনধর্মী সাদাকালো ছবি ‘দোস্ত দুশমন’। ২ ঘণ্টা ১৩ মিনিটের এই সিনেমাটিতে পর্দায় দেখা যাবে সোহেল রানা, ওয়াসিম, শাবানা ও সুচরিতাকে।

সবশেষে ৩০ এপ্রিল প্রদর্শিত হবে মমতাজ আলী পরিচালিত রঙিন চলচ্চিত্র ‘নসিব’। ২ ঘণ্টা ৪২ মিনিট ব্যাপ্তির এই বিশাল আয়োজনে অভিনয় করেছেন উজ্জল, শাবানা, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা।

মূলত চলচ্চিত্রের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের দর্শকদের বাংলা সিনেমার ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই ফিল্ম আর্কাইভ নিয়মিত এ ধরনের আয়োজন করে থাকে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের সময়মতো হলে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy