পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

পত্নীতলা উপজেলার নজিপুর - মহাদেবপুর সড়কে পিকআপের ধাক্কায় মোজাফ্ফর (৬৮) নামে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (১ই

2026-04-02T17:00:43+00:00
2026-04-02T17:12:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:০০ পিএম  আপডেট: ০২.০৪.২০২৬ ৫:১২ পিএম  (ভিজিট : ৪২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

পত্নীতলা উপজেলার নজিপুর - মহাদেবপুর সড়কে পিকআপের ধাক্কায় মোজাফ্ফর (৬৮) নামে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১ই এপ্রিল)  দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাফ্ফর  উপজেলার নাদৌর গ্রামের বাসিন্দা । সে মৃত আয়েজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোজাফফর সাইকেল যোগে মহাদেবপুর রোড থেকে নজিপুরের দিকে সরদার এলপিজি ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy