
সারিয়াকান্দিতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শাকিল (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু
সারিয়াকান্দি পৌরসভাধীন বাড়ইপাড়া এলাকার এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শাকিল (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল সারিয়াকান্দি থানার বাগবেড় এলাকার সাখাওয়াত হোসেন সাক্কুর ছেলে।
নিহত ব্যক্তির ফুফাতো ভাই রবিন আহমেদ বলেন, শুক্রবার সকালে তাঁরা দুজনই বাড়ইপাড়া এলাকায় নির্মাণাধীন দুইতলা ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন। এ সময় শাকিল ছাদে রড তুলতে গিয়ে পাশে বৈদ্যুতিক তারের সাথে রড লেগে যায় এতে পা পিছলে ভবনের পার্শ্বে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে সে গুরুতরভাবে আহত হয়, সেখান থেকে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়৷ কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতাল স্থানান্তর করে৷ অ্যাম্বুলেন্সে করে সেখানে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, ঘটনাটি জানার পরে পুলিশ পাঠিয়েছিলাম। এটি একটি দুর্ঘটনা, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।