মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযান: জুয়ার আসর থেকে আটক ৭

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদীতে বিশেষ অভিযানে একটি জুয়ার আসর থেকে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে পুলিশের এই অভিযান।

2026-04-04T13:48:20+00:00
2026-04-04T13:48:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে জুয়ার আসরে পুলিশের হানা: আটক ৭
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:৪৮ পিএম   (ভিজিট : ১৩৯)
মনোহরদীতে জুয়ার আসরে পুলিশের হানা: আটক ৭
X

মনোহরদীতে জুয়ার আসরে পুলিশের হানা: আটক ৭

নরসিংদীর মনোহরদী উপজেলায় জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে জুয়া খেলার আসর ভেঙে দিয়েছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৭ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানাকে মাদক ও জুয়ামুক্ত করতে এবং যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মনোহরদী থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই মাধব চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ ৩ এপ্রিল ২০২৬   খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে বীরগাঁও চৌরাস্তা বাজার এলাকায় ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চরমান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া গ্রামের জনৈক শাহিনের বসতবাড়ির টিনশেডের ছাপরা পুরাতন রান্নাঘরের ভিতরে কয়েকজন ব্যক্তি তাস দিয়ে জুয়া খেলছে।


উক্ত সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ০০ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়।   আটককৃতরা হলেন— জাহাঙ্গীর (৩৬), পিতা-মৃত আব্দুল কাদির; রাসেল (২৮), পিতা ছাত্তার; আইনুদ্দিন (৬০), পিতা-মৃত হাফিজ আনসার উদ্দিন; মোঃ সুজন (৩৬), পিতা আব্দুল আজিজ; শাহিন (৬৫), পিতা আব্দুল খালেক; আব্দুল হক (৪১), পিতা নুরুল ইসলাম; এবং মোঃ সুরুজ মিয়া, পিতা-মৃত গনি মিয়া। সকলের বাড়ি চরমান্দালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।  
 
অভিযানের সময় তাদের নিকট থেকে জুয়া খেলার বিভিন্ন ধরনের তাস ১২৭টি এবং নগদ ১,৪৫০ টাকা 


উদ্ধারপূর্বক জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া খেলে পরিবেশ নষ্ট করছিল এবং যুব সমাজকে বিপথে পরিচালিত করছিল।  আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।   

 
পুলিশ জানায়, মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।   





  বিষয়:   মনোহরদী পুলিশ  জুয়া খেলা আটক  নরসিংদী অপরাধ সংবাদ  মনোহরদী বিশেষ অভিযান  আটক ৭ জন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy