পরিবেশ রক্ষায় সকলকে সচেতন থাকতে হবে: ডা. আনোয়ারুল হক এমপি

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা-২,সদর-বারহাট্রা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সাপ্তাহিক পরিস্কার পরিছন্নতা কর্মসূচীর

2026-04-04T14:17:19+00:00
2026-04-04T14:17:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরিবেশ রক্ষায় সকলকে সচেতন থাকতে হবে: ডা. আনোয়ারুল হক এমপি
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ২:১৭ পিএম   (ভিজিট : ১২৭)
ডা. আনোয়ারুল হক এমপি
X

ডা. আনোয়ারুল হক এমপি

নেত্রকোনা-২,সদর-বারহাট্রা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সাপ্তাহিক পরিস্কার পরিছন্নতা কর্মসূচীর অংশ হিসেবে পৌরসভার সহযোগিতায় শনিবার সকালে জেলা শহরের কুড়পার জেলা কারাগারের সামনের সড়ক হতে আবু আব্বাছ কলেজ পর্যন্ত পরিস্কার পরিছন্নতা কর্মসূচী পরিচালিত হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্ধোধন করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি। 

পরিছন্নতা কর্মসূচীতে পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. আরিফুল ইসলাম সরদার, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, সাবেক জেলা বিএনপি নেতা ফরিদ আহমেদ,  মো. ফেরদৌস আহমেদ, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. কামরুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা যুবদল নেতা আজহারুল ইসলাম কমল, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শামছুল হুদা শামীমসহ স্থানীয়রা অংশ গ্রহণ করেন। 

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি প্রধান অতিথির বক্তৃতায় বলেন, পরিছন্ন ও সুন্দর নগর গড়তে সাপ্তাহিক পরিছন্নতা কর্মসূচী অব্যাহত থাকবে। আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় সচেতন থাকতে হবে। নিয়মিত পরিস্কার পরিছন্নতা কার্যক্রমে সকলের অংশ গ্রহণের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে আমরা পরিছন্ন নেত্রকোনায় রূপান্তরিত করার চেষ্টা করব। 
                                                                                          





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy