সীমিত পরিসরে টেইলর-ট্র্যাভিসের বিয়ে

বিনোদন ডেস্ক

বিনোদন

পপ সুপারস্টার টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি’র বহুল আলোচিত বিয়েকে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। আগে

2026-04-04T17:50:13+00:00
2026-04-04T17:50:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীমিত পরিসরে টেইলর-ট্র্যাভিসের বিয়ে
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ৫১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পপ সুপারস্টার টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি’র বহুল আলোচিত বিয়েকে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। আগে যেখানে বিশাল আয়োজনের পরিকল্পনার কথা শোনা যাচ্ছিল, এখন জানা যাচ্ছে অতিথি তালিকা সীমিত করে প্রায় ১৫০ জনে নামিয়ে আনা হচ্ছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ২০২৬ সালের ১৩ জুন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড-এ বিয়ের আয়োজন হতে পারে। অনুষ্ঠানটি দুটি আলাদা স্থানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে- একটি টেইলর সুইফটের নিজস্ব ম্যানশনে, আরেকটি কাছাকাছি সমুদ্রতীরবর্তী একটি রিসোর্টে।

সূত্রের দাবি, বড় আয়োজনের চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। অতিথির সংখ্যা বাড়তে থাকায় বিয়ের মূল অনুষ্ঠান ও ব্যক্তিগত আয়োজনে ভেন্যু ভাগ করে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

অতিথি তালিকা ছোট হলেও তারকাখচিতই থাকছে অনুষ্ঠানটি। টেইলর সুইফটের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে আমন্ত্রণ পেতে পারেন সেলেনা গোমেজ, জিজি হাদিদ, এমা স্টোন, হাইম এবং জো ক্রাভিটজ।
অন্যদিকে ট্র্যাভিস কেলসের পক্ষ থেকে উপস্থিত থাকতে পারেন তার সতীর্থ প্যাট্রিক মহমস, অভিনেতা মাইলস টেলার এবং তার ভাই জ্যাসন কেলসি-সহ পরিবারের সদস্যরা।

বিয়ের পুরো আয়োজন ঘিরে রাখা হচ্ছে কঠোর গোপনীয়তা। এমনকি কিছু তারকাকে আগেই এনডিএ (গোপনীয়তা চুক্তি) সই করতে হয়েছে বলেও জানা গেছে। যদিও এখনও চূড়ান্ত পরিকল্পনা নির্ধারিত হয়নি, তবু সূত্র বলছে সবকিছুই খুব ব্যক্তিগত ও সুরক্ষিত পরিবেশে সম্পন্ন করার প্রস্তুতি চলছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy