‘এবার দুই থেকে তিন হতে চলেছি’

বিনোদন ডেস্ক

বিনোদন

বিয়ের দেড় মাসের মাথায় ‘এবার দুই থেকে তিন হতে চলেছি’ এমন ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার ঢল রাশমিকা মান্দানার

2026-04-05T11:34:55+00:00
2026-04-05T11:34:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘এবার দুই থেকে তিন হতে চলেছি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:৩৪ এএম   (ভিজিট : ১৩২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিয়ের দেড় মাসের মাথায় ‘এবার দুই থেকে তিন হতে চলেছি’ এমন ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার ঢল রাশমিকা মান্দানার জন্য। তবে এই ঘোষণাকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কিছুটা বিভ্রান্তিও।

 সম্প্রতি স্বামী বিজয় দেবরাকোন্ডা ও বন্ধুদের নিয়ে ‘হানিমুন’-এর পরিবর্তে ‘বাডিমুন’-এ গিয়েছিলেন এই জুটি। সেখান থেকে ফিরেই একটি ভিডিও শেয়ার করে এমন ঘোষণা দিয়েছেন রাশমিকা। ভিডিওতে তার ও বিজয়ের সঙ্গে দেখা যায় সূর্যমুখী ফুলের একটি অ্যানিমেশন চরিত্র। এই চরিত্রের নাম ‘রু’।

জানা যায়, ‘রাশমিকা অ্যান্ড রু’ নামে একটি আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছেন রাশমিকা। এই চরিত্রকে কেন্দ্র করে অ্যানিমেটেড কনটেন্ট তৈরি করা হয়, যেখানে জনপ্রিয় সংস্থা ‘টেরিবলি টাইনি টেলস’ সহযোগিতা করছে। এটি মূলত রশ্মিকার ব্যক্তিত্ব দ্বারা অনুপ্রাণিত। রশ্মিকা ভীষণ ‘অ্যানিমে’ অনুরাগী। এর মাধ্যমে তিনি সমাজে ইতিবাচকতা ছড়ানোর উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছিলেন।

এই প্রকল্পেই এবার যুক্ত হয়েছেন বিজয় দেবরাকোন্ডা। ফলে ‘দুই থেকে তিন’ হওয়ার ঘোষণার আসল অর্থও এখানেই, এটি কোনো পারিবারিক নতুন সদস্যের আগমনের খবর নয় বরং তাদের সৃজনশীল কাজের সম্প্রসারণ।
তবে ঘোষণাটি দেখে অনেক ভক্তই প্রথমে ভেবেছিলেন, অভিনেত্রী মা হতে চলেছেন। কেউ কেউ আগাম শুভেচ্ছাও জানিয়ে ফেলেন। পরে বিষয়টি পরিষ্কার হলে অনুরাগীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয় এই প্রকল্প ঘিরে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমার সেটে প্রথম দেখা হয়েছিল বিজয় ও রাশমিকার। পর্দার সেই প্রেম বাস্তবে রূপ নিয়েছে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের আসরে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যসহ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, রাহুল রবীন্দ্রন, অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন এবং এশা রেব্বার মতো শোবিজ জগতের তারকারা।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy