আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া সহ তার মা ও ভাই গ্রেপ্তার

বুলেটিন ডেস্ক

বিনোদন

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান (২২), তার মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়াকে (২৮)

2026-04-05T14:12:49+00:00
2026-04-05T14:12:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া সহ তার মা ও ভাই গ্রেপ্তার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ২:১২ পিএম   (ভিজিট : ৫৩)
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান
X

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান (২২), তার মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। 
শনিবার (৪ এপ্রিল) রাতে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনার একটি মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। 

পরে রাত ১টার দিকে থানায় নেওয়া হলে বিপুল সংখ্যক উৎসুক জনতা সেখানে ভিড় জমায় এবং তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে। এ সময় উৎসুক জনতা ও এলাকাবাসী বলেন, মেয়ে প্রিয়া তার মা ও ভাইয়ের মাধ্যমে উঠতি রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের প্রেমের জালে ফাঁসিয়ে জেলে ঢুকিয়েছে। এ ধরনের ৪২টি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কয়েকজন তার করা ধর্ষণ মামলায় বর্তমানে জেলহাজতে আছেন।

পুলিশ জানায়, একের পর এক বাড়ি বদল করে কাস্টমার বানিয়ে যৌন সম্পর্কের পর তাদের ধর্ষণ মামলায় ফাঁসিয়ে টাকা আদায় করাই তাদের পেশা ছিল। 

আশুলিয়া মডেল থানার ওসি রুবেল হাওলাদার বলেন, প্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও নারী হওয়ার কারণে তার বিরুদ্ধে কেউ অভিযোগ করার সাহস পেতো না।

তিনি বলেন, নেত্রকোনার আকপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট থানার মামলার একজন আইও গ্রেপ্তারদের তাদের হেফাজতে নিতে আশুলিয়া থানায় এসেছেন। 

আকপাড়া থানার এসআই রফিকুল ইসলাম বলেন, আকপাড়া থানার একটি মামলায় প্রিয়া খানসহ তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির বাদী তমা আক্তার। তার বাড়ি নেত্রকোনা জেলার আকপাড়া এলাকায়। এছাড়াও ওই থানায় প্রিয়া খান, তার ভাই ও মায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy