ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যায় ৭ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

হত্যার চারদিন পর পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ হত্যার মামলা হয়েছে। নিহতের বাবা এনামুল প্রামানিক বাদী

2026-04-06T20:05:53+00:00
2026-04-06T20:05:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যায় ৭ জনের নামে মামলা
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৮:০৫ পিএম   (ভিজিট : ৭০)
ছাত্রদল নেতা সোহাগ
X

ছাত্রদল নেতা সোহাগ

হত্যার চারদিন পর পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ হত্যার মামলা হয়েছে। নিহতের বাবা এনামুল প্রামানিক বাদী হয়ে সোমবার (৬ এপ্রিল) সকালে ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার মামলা দায়েরের সত্যতা স্বীকার করে জানান, ৭ জনের নামসহ ৮-১০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সাঁড়া গোপালপুর স্কুলপাড়া এলাকায় সোহাগ গত ২ এপ্রিল রাত দশটার দিকে  তার কয়েকজন বন্ধুর সঙ্গে অবস্থান করছিলেন। এ সময় মুখোশধারী একদল সন্ত্রাসী তাদের ধাওয়া করে। একপর্যায়ে সোহাগকে কুপিয়ে ও গুলি করলে ঘটনাস্থলেই সোহাগের হত্যা হয়। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে এজাহারে অভিযোগ করেছে নিহতের পরিবার।

নিহত ইমরান হোসেন সোহাগ ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব এবং জিয়া সাইবার ফোর্স ঈশ্বরদী উপজেলা সদস্য সচিব ছিলেন। তিনি উপজেলার বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, নিহত ইমরান হোসেন সোহাগ বিএনপির স্থানীয় রাজনীতিতে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর পক্ষে জাতীয় সংসদ নির্বাচনে কাজ করেছেন।

এ নিয়ে প্রতিপক্ষ পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব গ্রুপের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলে আসছিল। গত ২৩ মার্চ দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনাও ঘটেছিল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy