সুখবর দিলেন কারিশমা

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন। এই সুখবর তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান। সম্প্রতি একটি আবেগঘন পোস্টে কারিশমা প্রকাশ করেছেন কিছু ছবি, যেখানে দেখা যায় তিনি স্বামী বরুণের সঙ্গে দুই থেকে তিন হওয়ার আনন্দ ভাগাভাগি করছেন।

2026-04-07T15:10:34+00:00
2026-04-07T15:10:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুখবর দিলেন কারিশমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:১০ পিএম   (ভিজিট : ২৮)
অভিনেত্রী কারিশমা তান্না
X

অভিনেত্রী কারিশমা তান্না

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন। এই সুখবর তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান। সম্প্রতি একটি আবেগঘন পোস্টে কারিশমা প্রকাশ করেছেন কিছু ছবি, যেখানে দেখা যায় তিনি স্বামী বরুণের সঙ্গে দুই থেকে তিন হওয়ার আনন্দ ভাগাভাগি করছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘অলৌকিক কিছু ঘটতে চলেছে। আগস্টে আমাদের জীবনের সেরা উপহারটি আসছে।’

প্রকাশিত ছবিগুলোতে হবু মা-বাবাকে ছোট জুতা, ‘মা’ ও ‘বাবা’ লেখা টুপি হাতে বিভিন্ন ভঙ্গিতে দেখা গেছে। এই আনন্দঘন মুহূর্ত এরই মধ্যে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে। সুখবর ছড়িয়ে পড়ার পর থেকেই অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন অনেক তারকা। তালিকায় রয়েছেন খুশি কাপুর, দিয়া মির্জা, জ্যাসমিন ভাসিন, তাহিরা কাশ্যপ, সোনাল চৌহানসহ আরও অনেকে।

উল্লেখ্য, কারিশমা তান্না ছোটপর্দা থেকে অভিনয় জীবন শুরু করেন। পরে বড়পর্দায়ও কাজের হাতেখড়ি। ২০২১ সালে ব্যবসায়ী বরুণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের প্রায় পাঁচ বছর পর তাদের সংসারে আসছে প্রথম সন্তান।





  বিষয়:   অভিনেত্রী  কারিশমা তান্না  বলিউড 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy