ঈদে সবখানে সফল ইমরান

বিনোদন রিপোর্ট

বিনোদন

এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল এবারের ঈদে ছিলেন বেশ আলোচনায়। সিনেমা, নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠান সবখানেই ছিল তার সরব উপস্থিতি। নিজের কণ্ঠ, সুর ও সংগীতে তিনি জয় করেছেন শ্রোতাদের হৃদয়।

2026-04-07T15:52:24+00:00
2026-04-07T15:52:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঈদে সবখানে সফল ইমরান
বিনোদন রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:৫২ পিএম   (ভিজিট : ২৬)
ইমরান মাহমুদুল
X

ইমরান মাহমুদুল

এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল এবারের ঈদে ছিলেন বেশ আলোচনায়। সিনেমা, নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠান সবখানেই ছিল তার সরব উপস্থিতি। নিজের কণ্ঠ, সুর ও সংগীতে তিনি জয় করেছেন শ্রোতাদের হৃদয়। ঈদ শেষে সময় পেরোলেও তার গানের রেশ এখনো রয়ে গেছে ভক্ত-শ্রোতাদের মধ্যে। ঈদে মুক্তি পাওয়া আলোচিত তিন সিনেমা ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রিন্স’। তিনটি সিনেমায়ই প্লেব্যাক করেছেন ইমরান। সিনেমাগুলোয় তার কণ্ঠে চারটি গান প্রকাশ হয়। প্রতিটি গানই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রিন্স সিনেমায় শাকিব খানের ঠোঁটে ‘পরী’ গানটি হয়েছে সবচেয়ে জনপ্রিয়। গানটি দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তরুণদের প্লে লিস্টে জায়গা করে নেয় অল্প সময়েই। পাশাপাশি রাক্ষস সিনেমায় ‘শুদ্ধতার প্রেম’ গানটি পেয়েছে প্রশংসা। গানটির কথা ও সুর শ্রোতাদের আবেগ ছুঁয়ে যায়। একই ছবির ‘তুমি ছাড়া’ গানটিও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে।

দম সিনেমার ‘কোথায় পাব তারে’ গানটি ছিল আলোচনার কেন্দ্রে। এ গানও শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে এর সুর ও আবেগময় পরিবেশন মুগ্ধ করেছে সবাইকে। সিনেমার বাইরেও ইমরানের সাফল্য ছিল সমান উজ্জ্বল। ঈদের ম্যাগাজিন অনুষ্ঠানে ‘এই তুমি সেই তুমি’ গানটি বেশ জনপ্রিয়তা পায়। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বুবলী। দুজনের কণ্ঠের রসায়ন দর্শকের মন ছুঁয়ে গেছে।

নাটকের গানেও তিনি রেখেছেন আলাদা ছাপ। ‘গোলাপী’ নাটকের ‘আগুন’ গানটি শ্রোতাদের মাঝে আলোড়ন তোলে। গানটি গেয়েছেন ইমরান ও কনা। গানের সুর ও সংগীত পরিচালনাও করেছেন ইমরান নিজেই।

সব মিলিয়ে ঈদের পুরো সময়ে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সব প্লাটফর্মে একসঙ্গে সফল হওয়া একজন শিল্পীর জন্য এটা বড় অর্জন। ইমরান বলেন, ‘সিনেমার গানগুলো থেকেই সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি। একেকজনের ভালো লাগা একেক গানকে ঘিরে।’

ইমরান জানান, এ সাফল্যের পেছনে রয়েছে ভক্ত-শ্রোতাদের অকৃত্রিম ভালোবাসা। আগামীতেও তিনি আরো ভালো গান করতে চান।এদিকে আন্তর্জাতিক মঞ্চেও ব্যস্ত সময় পার করবেন এ শিল্পী। আগামী ২ মে অস্ট্রেলিয়ার সিডনিতে স্টেজ শোয় গান গাইবেন তিনি। এরপর দেশে ফিরে শেষ করবেন হাতে থাকা কাজগুলো। আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনাও রয়েছে তার। সেখানে একাধিক শোয়ে অংশ নেবেন তিনি। সব মিলিয়ে ঈদের গান দিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছেন ইমরান। তার সুর আর কণ্ঠে মুগ্ধতা ছড়াচ্ছে দেশ-বিদেশের শ্রোতাদের মাঝে।





  বিষয়:   সংগীতশিল্পী  ইমরান মাহমুদুল  সিনেমা  নাটক  গান 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy