যারা নেতিবাচক কথা বলে, তারা সংখ্যায় খুব কম : ভাবনা

বিনোদন রিপোর্ট

বিনোদন

শোবিজ অঙ্গনে আলোচনা আর সমালোচনা দুই-ই মুদ্রার এপিঠ-ওপিঠ। তবে সেই সমালোচনাকে গায়ে মাখিয়ে ঘরে বসে থাকতে রাজি নন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

2026-04-07T15:56:33+00:00
2026-04-07T15:56:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যারা নেতিবাচক কথা বলে, তারা সংখ্যায় খুব কম : ভাবনা
বিনোদন রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:৫৬ পিএম   (ভিজিট : ৩২)
আশনা হাবিব ভাবনা
X

আশনা হাবিব ভাবনা

শোবিজ অঙ্গনে আলোচনা আর সমালোচনা দুই-ই মুদ্রার এপিঠ-ওপিঠ। তবে সেই সমালোচনাকে গায়ে মাখিয়ে ঘরে বসে থাকতে রাজি নন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের অভিজ্ঞতা ও নেতিবাচক মন্তব্য নিয়ে কথা বলেছেন তিনি। উপস্থাপনার নতুন অভিজ্ঞতায় দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া প্রসঙ্গে ভাবনা বলেন, ‘না, আমি প্রস্তুত ছিলাম না। কারণ আমি তো জানি না যে আসলে কীভাবে মানুষ রিঅ্যাক্ট করবে। আর যারা নেতিবাচক কথা বলে, তারা সংখ্যায় খুব কম। এখন তাদের জন্য কি আমরা কাজ করব না? এটা তো হতে পারে না, তাই না?’

তার কথায়, ‘আমার কাজ ছিল উপস্থাপনা করা, আমি সেটা করেছি। এখন ২% মানুষ বাজে কথা তো বলবেই। আপনি কাউকে খুশি করতে পারবেন না ১০০%, রাইট? তো তার জন্য কি আমি বাসায় বসে থাকব? আমি একটা নতুন কাজ এক্সপেরিয়েন্স করব না? অফকোর্স আমি করব।’

সমালোচকদের চেয়ে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাকেই বড় করে দেখছেন এই অভিনেত্রী। তার ভাষ্যমতে, অধিকাংশ মানুষই তার কাজের প্রশংসা করেছেন। তিনি আরও বলেন, ‘আমাকে বেশি সংখ্যক মানুষ অ্যাপ্রিশিয়েট করেছে এই যে আপনারা বলছেন, ভালো হয়েছে। আমি নতুন একটা কাজের সুযোগ পেলাম, আমি কেন করব না? আমি তো আমাদের প্রাইম মিনিস্টারের ইন্টারভিউ করতে চাই।’

উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমাকে যদি কোনো নির্মাতা বলে যে, এই ক্যারেক্টারটা করতে হবে যে ক্যারেক্টারটা আসলে বাইক চালাতে হবে... অথচ আমি তো রিয়েল লাইফে বাইক চালাতে পারিই না! এখন যদি সে আমার ওপর চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নেই যে- আচ্ছা, এখন আমাকে বাইক চালানো শিখতে হবে এই চরিত্রের জন্য। তো উপস্থাপনাটাও আমার জন্য খুবই নতুন ছিল।’





  বিষয়:   শোবিজ  অভিনেত্রী  আশনা হাবিব ভাবনা 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy