নতুন আয়োজনে বৈশাখের গান ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’

বিনোদন রিপোর্ট

বিনোদন

পহেলা বৈশাখ উদযাপনকে আরও রাঙিয়ে দেয় যে কয়টি গান, তার মধ্যে অন্যতম- ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। দীর্ঘ ১৮ বছর আগে প্রকাশিত এই গান ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত তারকা কণ্ঠশিল্পী সোনিয়ার কণ্ঠে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই জনপ্রিয়তায় ভাটা পড়েনি এখনও।

2026-04-08T16:13:15+00:00
2026-04-08T16:13:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নতুন আয়োজনে বৈশাখের গান ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:১৩ পিএম   (ভিজিট : ৫৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পহেলা বৈশাখ উদযাপনকে আরও রাঙিয়ে দেয় যে কয়টি গান, তার মধ্যে অন্যতম- ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। দীর্ঘ ১৮ বছর আগে প্রকাশিত এই গান ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত তারকা কণ্ঠশিল্পী সোনিয়ার কণ্ঠে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই জনপ্রিয়তায় ভাটা পড়েনি এখনও। 

পহেলা বৈশাখ এলেই নতুন প্রাণ নিয়ে যেন গানটি ফিরে আসে, মুখে মুখে ফেরে গানটি। বাজতে থাকে বড় বড় আয়োজনে। এবার নতুন আয়োজনে গানটি এই প্রজন্মের শ্রোতাদের কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছে প্রযোজনা সংস্থা গানচিল।

গানের মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন নতুন সংগীতেও যুক্ত রয়েছেন। নতুন করে তৈরি এই সংস্করণে আধুনিক সাউন্ড, নতুন কণ্ঠ এবং ভিডিওচিত্রের সময়োপযোগী উপস্থাপন থাকছে বলে জানান তিনি।

ইমন বলেন, ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক গানটি কতটা শ্রোতাপ্রিয়- তা আর নতুন করে বলার নেই। দেশের সীমানা পেরিয়ে প্রবাসে থাকা বাঙালিদের কাছেও গানটি সমানভাবে জনপ্রিয়। পৃথিবীর যেখানেই গেছি, এই গানটির জন্য আলাদা করে ভালোবাসা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে গানটিকে আরও কাছাকাছি নিয়ে আসার জন্যই নতুন করে সংগীতায়োজনের ভাবনা। আমরা চেষ্টা করেছি মূল আবহটা ধরে রেখে আধুনিক সাউন্ডে উপস্থাপন করতে। আশা করছি, তরুণ প্রজন্মের শ্রোতারাও গানটিকে নিজেদের মতো করে নিজের করে নেবে।’

নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন শওকত আলী ইমনও। তার সঙ্গে রয়েছেন ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও কর্ণিয়া। গানের কথা লিখেছেন কবির বকুল। রাজধানীর তিনশ’ ফিটে ইতিমধ্যে নতুন গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। আর তা নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আজ গানচিলের ইউটিউব চ্যানেল প্রকাশ পাবে গানটি।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ ইকবাল বলেন, ‘আমাদের পহেলা বৈশাখের সঙ্গে গানটি দারুণভাবে জড়িয়ে আছে। গানটি তাই নতুন আয়োজনে আমরা প্রকাশের উদ্যোগ নিয়েছি। আশা করি, নতুন প্রজন্মের জেন-জি শ্রোতা-দর্শকের কাছেও গানটি নতুন করে পৌঁছাবে।’





  বিষয়:   পহেলা বৈশাখ  গান  বাজেরে বাজে ঢোল আর ঢাক 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy