উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, (পিএসসি)। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল মোর্শেদ, উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদার এবং নানিয়ারচর জোনের চৌকস অফিসারবৃন্দ।
তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য তাদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উক্ত বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় ভাল ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জোন কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ছাত্র-ছাত্রীদের ইনডোর খেলাধুলা মান উন্নয়নের জন্য ক্যাম্পাস বোর্ড প্রদান করা হয়েছে।
জোন কর্তৃপক্ষ থেকে জানা গেছে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।